লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে?

লালন ফকির স্মরণীয় কেন?

বাউল গানের প্রবর্তক লালন ফকির (1774 – 1890 খ্রিস্টাব্দ) নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার কুমারখালিতে জন্মগ্রহণ করেন। তিনি সিরিজ সাঁই নামে এক বাউলের কাছে বাউল ধর্মে দীক্ষিত হন। ‘বাউল’ শব্দের অর্থ ‘বাতুল’ বা ‘উন্মাদগ্রস্থ’। লালন কুষ্টিয়া শহরের কাছে ছেঁউরিয়া গ্রামে আখড়া স্থাপন করে সংগীতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানবধর্মের বার্তা পৌঁছে দেন। 116 বছরের দীর্ঘ জীবনে তিনি প্রায় দশ হাজার গান রচনা করেন।

বাংলার সংস্কৃতিতে লালন ধর্মীয় উদারতা ও সমন্বয়ের প্রতীক হিসেবে গণ্য হয়ে থাকেন। তাঁর রচিত গান সমসাময়িক ও পরবর্তীকালে বহু লেখক, চিন্তা-বিদ ও সংস্কৃতিমনস্ক মানুষকে উদ্বুদ্ধ করেছে। ধর্ম সমন্বয়ের অন্যতম পথিকৃৎ লালন ফকির মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়ে ছিলেন। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও অতুলনীয়।

লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে?

অথবা, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?

উনিশ শতকের ধর্মীয় সংকীর্ণতার দিনে লালন ফকিরের সমগ্র জীবন তথা কর্মকাণ্ড সর্বধর্মসমন্বয়ের এক উজ্জ্বল ইতিবৃত্ত। ধর্মীয় প্রশ্নে লালন ছিলেন চরম সহনশীল এবং জাতিভেদ প্রথার ঘোর বিরোধী। বাউল গানের মধ্য দিয়ে তিনি জাতিভেদের ঊর্ধ্বে মানবধর্মের জয়গান গেয়েছেন। তাঁর গানে ফুটে উঠেছে জাতপাত, ধর্মীয় ভেদাভেদ মুক্ত মানব সমাজ গঠনের ব্রত – ‘এমন মানব সমাজ কবে সৃজন হবে/যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান/জাতি-গোত্র নাহি রবে।’


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে?” নিয়ে আলোচনা করেছি। এই “লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকিরের গানে কীভাবে মানবধর্মের জয়গান গাওয়া হয়েছে?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান

SPM কী? SPM-এর প্রকৃতি, উৎস এবং ক্ষতিকর প্রভাব