লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

লালন ফকির টীকা লেখো।

লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?

অথবা, লালন ফকির – টীকা লেখো।

উনিশ শতকের ধর্মীয় সংকীর্ণতার দিনে লালন ফকিরের সমগ্র জীবন তথা কর্মকাণ্ড সর্বধর্মসমন্বয়ের এক উজ্জ্বল ইতিবৃত্ত।

প্রথম জীবন –

লালনের প্রথম জীবনের বেশ কিছু বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না। সম্ভবত 1774 খ্রিস্টাব্দে যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার হারিশপুর গ্রামে অথবা কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভাড়ারা-গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তীর্থ ভ্রমণে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হলে সহযাত্রীদের দ্বারা তিনি পরিত্যক্ত হন এবং মুসলিম দম্পতির সেবায় ও বাউল গুরু সিরাজ সাঁই-এর সাহচর্যে তিনি নবজীবন লাভ করেন।

লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?

 বাউল গান –

লালন ফকির বাংলাদেশে বাউল গানের শ্রেষ্ঠতম রচয়িতা ও গায়ক। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা-দীক্ষা না থাকলেও মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে যে প্রায় দু’হাজার বাউল গান তিনি রচনা করেছেন, তা সমগ্র বাঙালি জাতির চিরকালীন সম্পদ।

সর্বধর্ম সমন্বয় –

ধর্মীয় প্রশ্নে লালন ছিলেন চরম সহনশীল এবং জাতিভেদ প্রথার ঘোর বিরোধী। বাউল গানের মধ্য দিয়ে তিনি জাতিভেদের ঊর্ধ্বে সনাতন মানবধর্মের জয়গান গেয়েছেন। তাঁর বাউল গানের মধ্যে যেমন ইসলামি ধর্মচিন্তার প্রভাব আছে, তেমনি আছে বৈয়ব ভাবনার প্রকাশ। আল্লাহ্-মহম্মদ-কৃষ্ণ-গৌর সবাইকে নিয়েই তিনি উদার ভাবে গান বেঁধেছেন। জাত-পাতের চরম কষাঘাত ফুটে উঠেছে তাঁর লেখনীতে – ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/লালন বলে জাতের কীরূপ দেখলাম না এই নজরে।’

একই সঙ্গে জাতপাত, ধর্মীয় ভেদাভেদ মুক্ত মানব সমাজ গঠনের ব্রত ফুটে উঠেছে তাঁর লেখনীতে – ‘এমন মানব সমাজ করে সৃজন হবে/যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান/জাতি-গোত্র নাহি রবে।’

মৃত্যু –

1890 খ্রিস্টাব্দে 31 অক্টোবর শতায়ু লালন লোকান্তরিত হন।

মন্তব্য –

বাংলার লোকসংস্কৃতির শ্রেষ্ঠতম মুখ লালন ফকির। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন – ‘লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন, সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?” নিয়ে আলোচনা করেছি। এই “লালন ফকিরের গানে কীভাবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ফুটে উঠেছে?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর