এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহারের ফলে বিভিন্ন অঙ্গের সুগঠিত হওয়া সম্পর্কিত একটি উদাহরণ দাও। ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের অব্যবহারজনিত দুটি উদাহরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহারের ফলে বিভিন্ন অঙ্গের সুগঠিত হওয়া সম্পর্কিত একটি উদাহরণ দাও। ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের অব্যবহারজনিত দুটি উদাহরণ দাও।
ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহারের উদাহরণ –
জলচর পাখির পূর্বপুরুষদের কোনো লিপ্তপদ ছিল না। কিন্তু পরবর্তীকালে জলে খাদ্য সংগ্রহের জন্য সাঁতার কাটার ফলে পায়ের আঙুলগুলি প্রসারিত হতে থাকে। ফলত আঙুলের গোড়ার ত্বকে টান পড়ে ও আঙুল ব্যবহারের ফলে একটু একটু করে প্রতিটি প্রজন্মে জলচর পাখিদের পায়ের ত্বক বিস্তৃত হয়ে লিপ্তপদ সৃষ্টি করে।
ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের অব্যবহারের উদাহরণ –
- বিভিন্ন দৌড়পাখির (উটপাখি, এমু, রিয়া, কিউই) ক্ষেত্রে ডানা ব্যবহৃত না হওয়ায় বর্তমানে এদের ডানাগুলি ক্রমশ দুর্বল হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে।
- সাপের পূর্বপুরুষ গিরগিটির মতো চতুষ্পদ প্রাণী ছিল, কিন্তু সাপ গর্তবাসী হওয়ায় ক্রমাগত পা অব্যবহারের ফলে তাদের পা সম্পূর্ণ লুপ্ত হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহারের ফলে বিভিন্ন অঙ্গের সুগঠিত হওয়া সম্পর্কিত একটি উদাহরণ দাও। ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের অব্যবহারজনিত দুটি উদাহরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment