ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো? ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো? ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো
ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো

ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো?

ল্যাটেরাইট মৃত্তিকা –

ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যের মালভূমি অংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সিলিকা জাতীয় পদার্থ অপসৃত হলে এবং লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড উপরিভাগে অবশিষ্ট থাকলে এই ধরনের লাল বর্ণের মৃত্তিকার সৃষ্টি হয়।

ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য –

  • আর্দ্র ল্যাটেরাইট মাটি থকথকে হলেও শুষ্কমাটি শক্ত ইটের মতো হয়।
  • মাটি লাল, বাদামি বা হলদে বাদামি রঙের হয়।
  • মাটিতে অ্যালুমিনিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, অক্সাইড বেশি পরিমাণে থাকে।
  • জৈব অংশ কম থাকায় মাটি অনুর্বর হয় এবং কৃষিকার্য ভালো হয় না।
  • সার প্রয়োগ ও পর্যাপ্ত সেচকার্যের দ্বারা চা, কফি, রবার, বাদাম, তৈলবীজ প্রভৃতির চাষ হয়।

লোহিত মৃত্তিকা –

এই মাটি ভারতবর্ষের প্রায় 11% অঞ্চল জুড়ে অবস্থান করছে। মহারাষ্ট্র ও উড়িষ্যার দক্ষিণ-পূর্বাংশ, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশের পূর্বাংশ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম জেলা এবং উত্তর-পূর্ব ভারতের আসামের দক্ষিণাংশ, মেঘালয় মালভূমিতে এই মাটি দেখা যায়। এই মাটি অত্যন্ত উষ্ণতা ও আর্দ্রতা যুক্ত অঞ্চলে প্রাচীন গ্রানাইট ও নিস শিলা ভেঙে বিয়োজিত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এই মাটিতে বালি ও কেওলিনাইট কাদার পরিমাণ বেশি থাকে।

লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য –

  • এই মাটিতে লৌহের পরিমাণ বেশি থাকায় এর রং লাল হয়।
  • এই মাটিতে বালি ও পলির ভাগ সমান থাকে ফলে এই মাটি বেলে, দোআঁশ প্রকৃতির হয়।
  • এই মাটি মাঝারি থেকে সূক্ষ্ম দানাযুক্ত হয়।
  • এই মাটির জল ধারণ ক্ষমতা কম হয়।

ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।

ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য –

বিষয়ল্যাটেরাইট মৃত্তিকালোহিত মৃত্তিকা
গঠনঅদ্রবণীয় লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড জমাটবদ্ধ হয়ে ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয়।গ্রানাইট ও নিস শিলার ক্ষয়জাত অংশ থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়।
উর্বরতাএই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির।ল্যাটেরাইট মৃত্তিকা অপেক্ষা এই মৃত্তিকা কিছুটা উর্বর।
জলবায়ুউষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে এই ধরনের মৃত্তিকা দেখা যায়।ঋতু অনুসারে উষ্ণতা ও আর্দ্রতার পার্থক্য এই মৃত্তিকা গঠনে সাহায্য করে।
ফসলএই মৃত্তিকাতে কফি, চা, কাজুবাদাম, ভুট্টা প্রভৃতি ফসলের চাষ হয়।উপযুক্ত সেচ ব্যবস্থার দ্বারা এই মৃত্তিকাতে ধান, গম, জোয়ার, বাজরা প্রভৃতি ফসলের চাষ হয়।
সৃষ্টির অনুকূল পরিবেশঅধিক বৃষ্টিপাতযুক্ত পরিবেশে ধৌত প্রক্রিয়ায় এই মৃত্তিকা সৃষ্টি হয়।স্বল্প বৃষ্টিপাতযুক্ত ও অধিক উষ্ণতায় রাসায়নিক বিয়োজনের ফলে এই মৃত্তিকা সৃষ্টি হয়।
জনক শিলাব্যাসল্ট ও গ্র্যানাইট শিলা থেকে এই মাটির উৎপত্তি ঘটে।গ্র্যানাইট ও নিস জাতীয় শিলা থেকে এই মাটির উৎপত্তি হয়।
গঠনমোটা দানাযুক্ত মাটি।সূক্ষ্ম পলি ও বালিযুক্ত মাটি।
পরিলক্ষিত অঞ্চলছোটোনাগপুর মালভূমি ও মেঘালয় মালভূমি অঞ্চলে দেখা যায়।কেরল, ঝাড়খণ্ড, ত্রিপুরাতে দেখা যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা বলতে কী বোঝো? ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ — উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো।

‘কাহাকে সে কী করিয়া বুঝাইবে সে কী আনন্দ!’—’সে’ কে? কখন তার এমন অনুভূতি হত?

‘বইখানাতে যাঁহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়।’—কোন্ বইয়ের কথা বলা হয়েছে? অপু কীরকম হতে চায়?

‘ব্যাপারটা কী দেখিতে সকলে ছুটিয়া গেলেন।’—কারা ব্যাপার দেখতে ছুটে এসেছিল? তারা কী ব্যাপার দেখতে পেল?

‘এই তো বেশ ছিল তাহারা,’ – এরূপ মনোভাবটি কার? তার মনে কোন্ অবস্থায় এমন ভাবনার উদয় হয়েছিল?