লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ উদাহরণসহ আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ উদাহরণসহ আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ
লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ

লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ উদাহরণসহ আলোচনা করো।

প্রাকৃতিক পরিবেশ –

  1. কাঁচামাল – লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামাল অবিশুদ্ধ শ্রেণির। প্রধান কাঁচামাল হল – লৌহ-আকরিক, কয়লা ও চুনাপাথর। 1 টন বিশুদ্ধ লোহা উৎপাদনের জন্য 4.5 টন কাঁচামালের প্রয়োজন হয়। ফলে কাঁচামাল উৎপাদক অঞ্চলেই এই শিল্প গড়ে ওঠে। ইস্পাত উৎপাদন মূল্যের প্রায় 74% কাঁচামাল ক্রয় ও পরিবহণ ব্যয় হয়। তাই পরিবহণ ব্যয় সংকোচনের কারণে কয়লাখনি অঞ্চলের নিকটে (দুর্গাপুর), লৌহ আকরিকের নিকটে (ভিলাই) বা এই দুইয়ের মধ্যবর্তী স্থানে (জামশেদপুর, TISCO) লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠে।
  2. শক্তিসম্পদ – লৌহ-ইস্পাত শিল্পের জন্য প্রচুর কয়লা, তাপবিদ্যুৎ বা অন্য কোনো শক্তি সম্পদের প্রয়োজন। 1 টন বিশুদ্ধ লোহা উৎপাদনের জন্য প্রায় 3 টন কয়লা প্রয়োজন। সেইজন্য প্রধানত কয়লাখনির নিকটবর্তী অঞ্চলে এই শিল্পের সমাবেশ ঘটে। যেমন – রানিগঞ্জ, ঝরিয়ার কয়লাকে কেন্দ্র করে দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে।
  3. জলবায়ু – এই শিল্পে প্রচুর দৈহিক শ্রমের প্রয়োজন হয়, তাই পরিশ্রমের উপযোগী নাতিশীতোষ্ণ জলবায়ু এই শিল্পের জন্য আদর্শ। ফলস্বরূপ চিন, জাপান এই শিল্পে অগ্রণী।
  4. জল – কাঁচামালকে পরিষ্কার করা, বাত চুল্লিকে ঠান্ডা করতে প্রচুর মৃদু ঠান্ডা জলের প্রয়োজন হয়। 1 টন ইস্পাত প্রস্তুতে 500 গ্যালন জলের প্রয়োজন হয়। তাই নদী, স্বাদু জলের হ্রদের নিকটে শিল্প গড়ে ওঠে। যেমন – দামোদর নদের তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে।

অর্থনৈতিক –

  1. বাজার – আধুনিক যুগে চাহিদা বা বাজার এই শিল্পের অবস্থানকে বিশেষভাবে প্রভাবিত করে। যেসব অঞ্চলে লৌহ-ইস্পাতের ব্যাপক চাহিদা রয়েছে, আকরিকের অভাব থাকা সত্ত্বেও সেখানে স্পঞ্জ লোহা, ছাঁটাই লোহা আমদানি করে ইস্পাত শিল্প গড়ে তোলা হচ্ছে। জাপানে লৌহ আকরিকের অভাব থাকা সত্ত্বেও আমদানিকৃত স্পঞ্জ বা স্ক্র্যাপ লোহার সাহায্যে ইস্পাত উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে।
  2. পরিবহণ – ইস্পাত শিল্পের কাঁচামালগুলি যেমন ভারী, তেমনই উৎপাদিত পণ্য সামগ্রীও বেশ ভারী। তাই এদের পরিবহণে উন্নত রেলপথই আদর্শ। তা ছাড়া সড়কপথ ও সমুদ্রপথের সাহায্যে এই শিল্প গড়ে তোলা সম্ভব।
  3. অন্যান্য সুযোগসুবিধা – প্রচুর মূলধন, সস্তা, সুলভ, দক্ষ শ্রমিকের প্রাচুর্য, উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত বন্দর, সরকারি নীতি প্রভৃতি বিষয়গুলি ইস্পাত শিল্পের অবস্থানকে প্রভাবিত করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লৌহ-ইস্পাত গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ উদাহরণসহ আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর