মাছের গমনে মাছের দেহাকৃতি এবং বিভিন্ন পাখনার ভূমিকা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাছের দেহে ক-টি পাখনা থাকে ও কী কী? মাছের গমনে মাছের দেহাকৃতি এবং বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাছের দেহে ক-টি পাখনা থাকে ও কী কী? মাছের গমনে মাছের দেহাকৃতি এবং বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।

মাছের দেহে ক-টি পাখনা থাকে ও কী কী?

মাছের দেহে 7টি পাখনা থাকে, যথা- দুটি জোড়-পাখনা-বক্ষপাখনা ও শ্রোণিপাখনা এবং তিনটি বিজোড় পাখনা-পৃষ্ঠপাখনা, পুচ্ছপাখনা এবং পায়ুপাখনা।

মাছের গমনে মাছের দেহাকৃতি এবং বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।

মাছের দেহাকৃতির ভূমিকা –

মাছের দেহাকৃতি মাকুর ন্যায় অর্থাৎ দুই পাশ চ্যাপটা, যার ফলে মাছ খুব সহজেই জলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারে এবং জলের অনেক গভীরে প্রবেশ করতে পারে।

মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা –

পাখনা মাছের গমনে সাহায্য করে। বক্ষপাখনা মাছকে জলে ডুবতে এবং শ্রোণিপাখনা মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে। জলে সাঁতার কাটার সময় পুচ্ছপাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে, অর্থাৎ এটি হালের ন্যায় কাজ করে। পৃষ্ঠপাখনা এবং পায়ুপাখনা মাছের গমনের সময় মাছকে এগোতে সাহায্য করে এবং জলে থাকাকালীন মাছের দেহের ভারসাম্য রক্ষা করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাছের দেহে ক-টি পাখনা থাকে ও কী কী? মাছের গমনে মাছের দেহাকৃতি এবং বিভিন্ন পাখনার ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

N₂ চক্রে বিভিন্ন অণুজীবের ভূমিকা আলোচনা করো।

N₂ চক্রে বা নাইট্রোজেন চক্রে বিভিন্ন অণুজীবের ভূমিকা

মনুষ্য ক্রিয়াকলাপ নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন চক্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

N₂ চক্রে বা নাইট্রোজেন চক্রে বিভিন্ন অণুজীবের ভূমিকা

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান