চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।

চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।

মানুষের চোখ (Human eye) –

মানুষের দ্বারা সৃষ্ট সমস্ত আলোকযন্ত্রের চেয়ে মানুষের চোখ অনেক বেশি জটিল যন্ত্র। নীচে এর গঠন বিবৃত করা হল –

মানব চক্ষুর বিভিন্ন অংশ এবং প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র

মানুষের চোখের বিভিন্ন অংশ –

  1. অক্ষিগোলক – মানুষের চোখের আকার গোলাকার – একেই অক্ষিগোলক বলে যা একটি শক্ত কোটরের মধ্যে বসানো থাকে এবং মাংসপেশির সাহায্যে বিভিন্ন দিকে ঘোরানো যায়।
  2. স্ক্লেরা এবং কর্নিয়া – অক্ষিগোলকটি যে সাদা ও অস্বচ্ছ আবরণ দিয়ে আবৃত থাকে তাকে স্ক্লেরা বলে এবং এটি চোখকে বিভিন্ন বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। স্ক্লেরার সামনের স্বচ্ছ ও অধিক বক্রতা ব্যাসার্ধ অংশটি হল কর্নিয়া যার মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে।
  3. করয়েড – স্ক্লেরার নীচের কালো রঙের আস্তরণ যা চোখের মধ্যে আলোর অভ্যন্তরীণ প্রতিফলনে বাধা দেয় তাকে করয়েড বলে।
  4. অক্ষিলেন্স – চোখের তারারন্ধ্র বা পিউপিলের পিছনেই থাকে একটি স্বচ্ছ নমনীয় পদার্থের তৈরি উভোত্তল লেন্স যা অক্ষিগোলকের সঙ্গে সিলিয়ারি ও সাসপেনসরি মাংসপেশির মাধ্যমে অক্ষিগোলকের সঙ্গে যুক্ত থাকে।
  5. রেটিনা – অক্ষিগোলকের পিছনের দিকের ভিতরের স্তরটিকে রেটিনা বলে যা কতকগুলি আলোকসুবেদী কোশ, নার্ভতন্ত্র ও রক্তবাহী নালি দিয়ে গঠিত আলোক সুবেদী পর্দা এবং চোখের লেন্স কর্তৃক সৃষ্ট বস্তুর প্রতিবিম্ব এর ওপরে পড়ে। রেটিনা চক্ষুনার্ভের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় এতে সৃষ্ট প্রতিবিম্ব চক্ষুনার্ভের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে আমাদের দর্শনানুভূতি জন্মায়।
  6. অন্ধবিন্দু – রেটিনার যে স্থানে চক্ষুনার্ভ অক্ষিগোলকে প্রবেশ করে সেই স্থানে আলোর অনুভূতি থাকে না, ফলে এই স্থানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে তাকে দেখা যায় না-একেই অন্ধবিন্দু বলে।
  7. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার – রেটিনা ও লেন্সের অন্তর্বর্তী প্রকোষ্ঠে যে স্বচ্ছ বর্ণহীন জেলির মতো পদার্থ বর্তমান তাকে ভিট্রিয়াস হিউমার বলে। আবার, কর্নিয়ার পিছনের পাতলা প্রকোষ্ঠে যে স্বচ্ছ লবণাক্ত পদার্থ বর্তমান তাকে অ্যাকুয়াস হিউমার বলে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চিত্রসহ মানুষের চোখের বিভিন্ন অংশের বর্ণনা দাও ও প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র প্রদর্শন করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর