এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
মানুষের প্রধান গমনাঙ্গটি হল একজোড়া পা। এ ছাড়াও মানুষের গমনে পা সংলগ্ন কঙ্কালপেশি, একজোড়া হাত, দেহে উপস্থিত বিভিন্ন অস্থিসন্ধিগুলি সাহায্য করে।
মানুষের দ্বিপদ গমন পদ্ধতি –
- মানুষ যখন সোজাভাবে দাঁড়িয়ে থাকে তখন দেহের ভার দুটি পায়ের ওপর সমানভাবে পড়ে।
গমনকালে, প্রথমে মানুষের দেহের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে আসে, ফলে দেহের ভারকেন্দ্রটি সামনের দিকে এগিয়ে আসে। এই সময় আমাদের যে-কোনো একটি পায়ের (ধরা যাক, ডান পা) গোড়ালি মাটি থেকে উঠে যায় এবং দেহের ভার ওই পায়ের সামনে অবস্থিত আঙুলের ওপর পড়ে। - তখন ডান পায়ের ফ্লেক্সর পেশির সংকোচন ঘটে, ফলে ডান পা-টি মাটি থেকে উপরে উঠে আসে এবং দেহের সমস্ত ভার বাম পায়ের ওপর পড়ে।
- এরপর ডান পায়ের এক্সটেনসর পেশির সংকোচন ঘটে, ফলে ডান পা সোজা হয় এবং বাইসেপ্স ফিমোরিস পেশির সংকোচনে ডান পা সামনের দিকে অগ্রসর হয় এবং গোড়ালিটি মাটি স্পর্শ করে। তারপর ডান পায়ের পাতা সম্পূর্ণরূপে মাটি স্পর্শ করে এবং দেহ খাড়া হয়।
- এবার দেহটি আবার সামনের দিকে ঝুঁকে পড়ায় দেহের ভারকেন্দ্র সামনের দিকে এগিয়ে আসে এবং তখন বাম পা ডান পায়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। মানুষের গমনকালে ডান পায়ের সঙ্গে বাম হাত এবং বাম পায়ের সঙ্গে ডান হাত অগ্রসর হয়ে দেহের ভারসাম্য ঠিক রাখে।
- অন্তঃকর্ণে উপস্থিত অর্ধবৃত্তাকার নালি এবং লঘুমস্তিষ্ক গমনের সময় দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment