এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেকলে মিনিটস্ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মেকলে মিনিটস্ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মেকলে মিনিটস্ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো।
ভারতবর্ষে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ইতিহাসে একটি অন্যতম নির্ণায়ক ঘটনা ছিল ‘মেকলে মিনিটস্’।
প্রেক্ষাপট –
1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 29 নং ধারায় বলা হয় যে, ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানি এখন থেকে বছরে অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করবে। কিন্তু সনদ আইনে উল্লেখিত এই 1 লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য-কোন্ শিক্ষাখাতে ব্যয়িত হবে, তার স্পষ্ট নির্দেশিকা না থাকায় অচিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ইতিহাসের এই সন্ধিক্ষণে, এই বিতর্কের অবসানকল্পে ঘোষিত হয় ঐতিহাসিক ‘মেকলে মিনিটস্’।
মেকলের পাশ্চাত্য শিক্ষাপ্রীতি –
জনশিক্ষা কমিটির সভাপতি স্যার টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন ঘোরতর পাশ্চাত্যপন্থী। তিনি প্রাচ্য শিক্ষাকে নিকৃষ্টতর মনে করতেন এবং পাশ্চাত্য শিক্ষাকেই অধিকতর গুরুত্ব দিতেন। তাঁর পরিভাষায় – ‘সমগ্র প্রাচ্যদেশে যত বই রয়েছে, ইংল্যান্ডের একটি লাইব্রেরির একটি মাত্র তাকে তার অপেক্ষা উৎকৃষ্টতর বই রয়েছে।’
ফিল্ট্রেশন থিয়োরি –
ইংল্যান্ডের খ্যাতনামা পণ্ডিত এবং বাগ্মি স্যার টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে ‘জনশিক্ষা কমিটি’র সভাপতি হিসেবে তাঁর বিখ্যাত ‘মিনিটস্’ বা ‘প্রতিবেদন’ পেশ করেন এবং ‘ফিল্ট্রেশন থিয়োরি’র উত্থাপন করেন। বলেন, যে, ইংরেজি শিক্ষা ব্যয়বহুল হলেও ফিল্টার বা জল পরিশ্রুতকরণ যন্ত্রে জল যেভাবে নিচে চুঁইয়ে পরে, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষাও তেমনি সীমিত ব্যয়ে ক্রমশ উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণি থেকে নিম্নবিত্তের মধ্যে ছড়িয়ে পড়বে। তাঁর এই ঐতিহাসিক তত্ত্ব ইতিহাসে ‘ফিল্ট্রেশন থিয়োরি’ বা ‘ক্রমনিম্নপরিশ্রুত নীতি’ নামে পরিচিত।
বেন্টিঙ্কের স্বীকৃতি –
মেকলের অসাধারণ বাগ্মিতা ও যুক্তির কাছে প্রাচ্যবাদীরা পরাজিত হন এবং স্বয়ং বড়োলাট বেন্টিঙ্ক-কে তা গভীরভাবে প্রভাবিত করে। 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ তিনি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে সরকারি নীতি হিসেবে সিলমোহর দেন।
মন্তব্য –
মেকলের ঐতিহাসিক প্রতিবেদন ভারতভূমিতে সরকারি উদ্যোগে আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দরজা খুলে দেয়। ক্রমেই ভারতীয়দের বিশুদ্ধ জ্ঞানপিপাসা বঙ্গীয় নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেকলে মিনিটস্ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মেকলে মিনিটস্ সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment