এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মেন্ডেলিভের ত্রুটিগুলি উল্লেখ করো। অথবা, মেন্ডেলিভের পর্যায়-সারণির তিনটি ত্রুটি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মেন্ডেলিভের ত্রুটিগুলি উল্লেখ করো।
অথবা, মেন্ডেলিভের পর্যায়-সারণির তিনটি ত্রুটি উল্লেখ করো।
মেন্ডেলিভের পর্যায় সারণির ত্রুটি –
- পর্যায়ক্রমে অসংগতি – ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পর্যায়-সারণিতে স্থান দেওয়াই হল মূলনীতি। কিন্তু আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94 এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1 হওয়া সত্ত্বেও পর্যায় সারণিতে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। অনুরূপে কোবাল্টের পারমাণবিক গুরুত্ব 58.94 এবং নিকেলের পারমাণবিক গুরুত্ব 58.69 হওয়া সত্ত্বেও পর্যায়-সারণিতে কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে।
- হাইড্রোজেনের স্থান – মেন্ডেলিভের পর্যায়-সারণিতে হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক। IA এবং VIIB এই দুই শ্রেণির মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য থাকায় হাইড্রোজেনকে IA এবং VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যেতে পারে।
- ভিন্নধর্মী মৌলসমূহের একই শ্রেণিতে এবং সমধর্মী মৌলসমূহের ভিন্ন শ্রেণিতে অবস্থান – পর্যায় সারণিতে কয়েকটি ক্ষেত্রে ধর্মের যথেষ্ট সাদৃশ্য না থাকা সত্ত্বেও এমনকি ভিন্নধর্মী মৌলকে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে। আবার ধর্মের যথেষ্ট সাদৃশ্য থাকা সত্ত্বেও কয়েকটি মৌলকে পৃথক শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে। যেমন – কপার এবং পারদের ধর্মের মিল থাকা সত্ত্বেও তাদেরকে পৃথক শ্রেণিতে রাখা হয়েছে। আবার ক্ষারধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের সঙ্গে মুদ্রাধাতু কপার, সিলভার, গোল্ডের ধর্মের মিল না থাকলেও মৌলগুলিকে একই শ্রেণিতে রাখা হয়েছে।
- বিরল মৃত্তিকা মৌলসমূহের অবস্থান – পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও 14টি বিরল মৃত্তিকা মৌলকে III নং শ্রেণিতে ল্যান্টানামের সঙ্গে রাখা হয়েছে।
- অষ্টম শ্রেণির মৌলের অবস্থান – অষ্টম শ্রেণির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের প্রতিটি ঘরে তিনটি করে মৌল রাখা হয়েছে। এটি পর্যায় সূত্রের মূলনীতির বিরোধী।
- একই মৌলের আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও তাদেরকে একই স্থানে রাখা হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মেন্ডেলিভের ত্রুটিগুলি উল্লেখ করো। অথবা, মেন্ডেলিভের পর্যায়-সারণির তিনটি ত্রুটি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment