এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একটি মাত্র পরীক্ষার সাহায্যে মিথেনে কার্বন এবং হাইড্রোজেন আছে তা প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

একটি মাত্র পরীক্ষার সাহায্যে মিথেনে কার্বন এবং হাইড্রোজেন আছে তা প্রমাণ করো।
একটি শুষ্ক ইউডিওমিটার টিউবের মধ্যে 1 আয়তন শুষ্ক মিথেন এবং 2 আয়তন শুষ্ক অক্সিজেন গ্যাস ভরতি করে মিশ্রণের মধ্যে তড়িৎস্ফুলিঙ্গের সৃষ্টি করলে মিথেন এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হয়।
বিক্রিয়াশেষে টিউবটিকে ঠান্ডা করলে দেখা যায় যে, বর্ণহীন তরল উৎপন্ন হয়েছে, যা সাদা অনার্দ্র কপার সালফেটকে নীলবর্ণে পরিণত করে। অতএব তরল পদার্থটি জল। এই জল মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন। আবার জলে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। সুতরাং, এই হাইড্রোজেন মিথেন থেকেই এসেছে অতএব মিথেনে হাইড্রোজেন আছে।
ইউডিওমিটার টিউবের অবশিষ্ট গ্যাসের মধ্যে স্বচ্ছ চুন জল ঢাললে, চুন জল ঘোলা হয়। এর থেকে প্রমাণিত হয় গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড। CO₂ -তে কার্বন থাকে এবং এই CO₂ উৎপন্ন হয়েছে মিথেন থেকে। CO₂ -তে কার্বন আছে বলেই মিথেনে কার্বন আছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একটি মাত্র পরীক্ষার সাহায্যে মিথেনে কার্বন এবং হাইড্রোজেন আছে তা প্রমাণ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment