মিথেনের উৎস কী? মিথেনের ব্যবহার উল্লেখ করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিথেনের উৎস কী? মিথেনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মিথেনের উৎস কী? মিথেনের ব্যবহার উল্লেখ করো।

মিথেনের উৎস কী?

মিথেনের উৎস –

  • জৈব যৌগের গঠন কাঠামোয় এটি সরলতম। ভূগর্ভস্থ তৈলকূপ থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান মিথেন (45-96%)।
  • কয়লার অন্তর্ধূম পাতনে উৎপন্ন কোল গ্যাসেও মিথেনের পরিমাণ প্রায় 50%।
  • 250°C-400°C উষ্ণতায় নিকেল চূর্ণের উপর দিয়ে CO এবং H₂ -এর মিশ্রণকে চালনা করলে মিথেন উৎপন্ন হয়।
  • CO₂ এবং H₂ গ্যাসের মিশ্রণকে 300°C-400°C উষ্ণতায় নিকেল অনুঘটকের উপর দিয়ে চালনা করলে মিথেন পাওয়া যায়।

মিথেনের ব্যবহার উল্লেখ করো।

মিথেনের ব্যবহার –

  • মিথেন গ্যাস প্রধানত তাপ উৎপাদক জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
  • হাইড্রোজেন গ্যাসের শিল্প উৎপাদনে এবং কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কার্বন ব্ল্যাক, ছাপার কালি, টাইপরাইটারের ফিতা, জুতোর কালি, টায়ার প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। (1000°C তাপমাত্রায় মিথেনকে উত্তপ্ত করলে অথবা কম পরিমাণ বায়ুতে মিথেনের অসম্পূর্ণ দহনের ফলে কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়)।
  • হাইড্রোজেন, ফরম্যালডিহাইড, মিথাইল অ্যালকোহলের শিল্পোৎপাদনে মিথেন ব্যবহৃত হয়।
  • রকেটের জ্বালানি হিসেবে বিশুদ্ধ তরল মিথেন ব্যবহৃত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিথেনের উৎস কী? মিথেনের ব্যবহার উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান