এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।
মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি নিম্নরূপ –
- সমগ্র জীবদেহের গঠনগত বৃদ্ধি – মাইটোসিস কোশ বিভাজনের ফলে নতুন কোশের সৃষ্টি হয় যার ফলে কোশের সংখ্যা বৃদ্ধি পায়। যার মাধ্যমে সমগ্র জীবদেহের গঠনগত বৃদ্ধি ঘটে।
- কোশের ক্ষয়পূরণ – মাইটোসিস কোশ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোশগুলি, দেহকোশে ক্ষতস্থান সৃষ্টি হলে সেই স্থানে প্রতিস্থাপিত হয়ে সেই স্থানের ক্ষয়পূরণ ঘটাতে সাহায্য করে।
- জীবদেহের পুনরুৎপাদন – তারামাছ, কাঁকড়া প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে তাদের বাহু দেহ থেকে কোনো কারণে বিচ্ছিন্ন হলে মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে সেই বাহুগুলি পুনরায় উৎপাদিত হয়।
- প্রজনন – কিছু এককোশী জীব যেমন – ইস্ট -এর অযৌন জনন পদ্ধতিটি মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে সংঘটিত হয়। এ ছাড়াও কিছু নিম্নশ্রেণির জীবদেহে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
- সমানানুপাত বজায় – মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের অবতলের অনুপাত সমান হয়। এ ছাড়াও সমসংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট দুটি অপত্য কোশের সৃষ্টি হয়।
- ভ্রূণের বৃদ্ধি – মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি ঘটে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মাইটোসিস এবং মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে মূল পার্থক্য কী?
মাইটোসিস থেকে দুটি ডিপ্লয়েড (2n) অপত্য কোশ সৃষ্টি হয়, যা দেহকোশের বৃদ্ধি ও মেরামতের জন্য দায়ী। অন্যদিকে মিয়োসিস থেকে চটি হ্যাপ্লয়েড (n) গ্যামেট বা স্পোর সৃষ্টি হয় এবং এটি যৌন প্রজননের জন্য প্রয়োজন।
মাইটোসিস কোশ বিভাজন কোন কোন ধাপে সংঘটিত হয়?
মাইটোসিস প্রধানত চারটি ধাপে সংঘটিত হয় –
1. প্রোফেজ,
2. মেটাফেজ,
3. অ্যানাফেজ,
4. টেলোফেজ,
এরপরে সাইটোকাইনেসিসের মাধ্যমে কোশটি বিভক্ত হয়ে দুটি অপত্য কোশে পরিণত হয়।
মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা কী রূপান্তরিত হয়?
মাইটোসিসে মাতৃ কোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে অবিকল রক্ষিত হয়। অর্থাৎ, ডিপ্লয়েড (2n) কোশ থেকে দুটি ডিপ্লয়েড (2n) অপত্য কোশ সৃষ্টি হয়।
দেহের সব ধরনের কোশ কি মাইটোসিস দ্বারা বিভাজিত হয়?
না, সব কোশ মাইটোসিসে বিভাজিত হয় না। যেমন – স্নায়ুকোশ সাধারণত বিভাজিত হয় না, এবং প্রাণীদের যেসব কোশ পূর্ণবিকশিত (নিউরন, পেশীকোশ), সেগুলো বিভাজনক্ষম নাও হতে পারে।
মাইটোসিস কোশ বিভাজনের সময় DNA অনুলিপন কখন হয়?
মাইটোসিসের আগে ইন্টারফেজের S (সিন্থেসিস) দশায় DNA অনুলিপন সম্পন্ন হয়।
কোন প্রক্রিয়ায় কোশ বিভাজন নিয়ন্ত্রিত হয়?
কোশ বিভাজন সাইক্লিন ও সাইক্লিন-নির্ভর কাইনেজ (CDK) প্রোটিন, বিভিন্ন চেকপয়েন্ট (G1, G2, M) এবং টিউমার সাপ্রেসর জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
মাইটোসিসের অস্বাভাবিকতা কী রোগের কারণ হতে পারে?
হ্যাঁ, মাইটোসিসের অনিয়ন্ত্রিত বা ত্রুটিপূর্ণ বিভাজন ক্যান্সার, টিউমার বা জিনগত অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে।
মাইটোসিসে কেন দুটি অপত্য কোশ জিনগতভাবে অভিন্ন হয়?
কারণ DNA অনুলিপনের পরে প্রতিটি ক্রোমোজোম থেকে দুটি সিস্টার ক্রোমাটিড সৃষ্টি হয়, যা মাইটোসিসের সময় সমানভাবে দুটি অপত্য কোশে বণ্টিত হয়।
মাইটোসিসের ফলে এককোশী জীবের প্রজনন কীভাবে হয়?
ইস্ট বা অ্যামিবার মতো এককোশী জীব মাইটোসিস বা মাইটোসিস-সদৃশ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সংখ্যাবৃদ্ধি করে, যা অযৌন প্রজনন হিসেবে পরিচিত।
মাইটোসিস কোশ বিভাজনে কেন সাইটোকাইনেসিস প্রয়োজন?
সাইটোকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনের পরে কোশপ্লাজম বিভক্ত হয়ে দুটি পৃথক কোশ গঠন করে। এ ছাড়া, এই প্রক্রিয়া নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে সমানুপাত বজায় রাখে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন