এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দুটি মৌল A এবং B -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 17। এদের পরমাণু দুটিতে ইলেকট্রন বিন্যাস দেখাও। এই মৌল দুটি রাসায়নিকভাবে যুক্ত হলে তাদের মধ্যে সমযোজী না তড়িৎযোজী বন্ধন রচিত হওয়ার সম্ভাবনা? মৌলদ্বয়ের প্রতিটি যোজ্যতা সেক্ষেত্রে কত হবে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দুটি মৌল A এবং B -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 17। এদের পরমাণু দুটিতে ইলেকট্রন বিন্যাস দেখাও। এই মৌল দুটি রাসায়নিকভাবে যুক্ত হলে তাদের মধ্যে সমযোজী না তড়িৎযোজী বন্ধন রচিত হওয়ার সম্ভাবনা? মৌলদ্বয়ের প্রতিটি যোজ্যতা সেক্ষেত্রে কত হবে?
A মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 2, 8, 8, 2 অর্থাৎ K-কক্ষে 2টি ইলেকট্রন, L-কক্ষে 8টি ইলেকট্রন, M-কক্ষে ৪টি ইলেকট্রন এবং N-কক্ষে 2টি ইলেকট্রন আছে।
B মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 2, 8, 7 অর্থাৎ K-কক্ষে 2টি ইলেকট্রন, L-কক্ষে 8টি ইলেকট্রন এবং M-কক্ষে টি ইলেকট্রন আছে।
A মৌলটির পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে। A মৌলের 1টি পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন গঠন করে। B মৌলের পরমাণুর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে। B মৌলের দুটি পরমাণুর প্রত্যেকে 1টি করে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। A -এর একটি ধনাত্মক আয়ন ও B -এর দুটি ঋণাত্মক আয়ন স্থির তড়িদাকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। সুতরাং, A এবং B মৌল দ্বারা গঠিত যৌগটি তড়িৎযোজী হবে।
A – 2e → A²⁺; 2B + 2e → 2B⁻; A²⁺ + 2B⁻ → AB₂
A মৌলের যোজ্যতা = 2 এবং B মৌলের যোজ্যতা = 1।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দুটি মৌল A এবং B -এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 17। এদের পরমাণু দুটিতে ইলেকট্রন বিন্যাস দেখাও। এই মৌল দুটি রাসায়নিকভাবে যুক্ত হলে তাদের মধ্যে সমযোজী না তড়িৎযোজী বন্ধন রচিত হওয়ার সম্ভাবনা? মৌলদ্বয়ের প্রতিটি যোজ্যতা সেক্ষেত্রে কত হবে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment