মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল: অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো।

মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো।

অথবা, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি, অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্যের উৎস ও অবস্থান জানায়, তা ব্যাখ্যা করো।

মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি

1967 খ্রিস্টাব্দে সারা বিশ্ব একটি নাটকীয় আবিষ্কারের কথা জানতে পারল, যা বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ (Karl von Frisch) (1886-1982) -এর মৌমাছিদের নৃত্যের ভাষা সম্পর্কিত আবিষ্কার। 1973 খ্রিস্টাব্দে কনরাড লরেঞ্জ এবং নিকো টিনবারজেন -এর সঙ্গে কার্ল ভন ফ্রিশ লক্ষ করেন যে, শ্রমিক মৌমাছিরা মকরন্দের (Nectar) সন্ধান পেলে মৌচাকে ফিরে নৃত্যভঙ্গির মাধ্যমে অপর শ্রমিক মৌমাছিদের তা বোঝাতে পারে; যেমন – ফুল (মধু) মৌচাক থেকে কত দূরে এবং কোনদিকে আছে। এছাড়াও মকরন্দের পরিমাণ এবং গুণমান নৃত্যের মাধ্যমেই অন্য মৌমাছিদের বুঝিয়ে দেয়। কার্ল ভন ফ্রিশের কথায় এটিই হলো মৌমাছির ভাষা

খাদ্যের জন্য যেসব শ্রমিক মৌমাছি ফুলের খোঁজ করে, তাদের ‘স্কাউট মৌমাছি’ বলে। এরা ফুলের মকরন্দের সন্ধান পেলে মৌচাকে ফিরে দু-প্রকার নৃত্যের দ্বারা অন্যান্য শ্রমিক মৌমাছিদের (ফোরেজার) খাদ্যের উৎস সম্পর্কে সংকেত দেয় এবং তাদের মকরন্দ সংগ্রহের জন্য উৎসাহিত করে:

1. চক্রাকার নৃত্য (Round Dance)

খাদ্যের উৎস 100 মিটারের কম দূরত্বের মধ্যে থাকলে শ্রমিক মৌমাছিরা বৃত্তাকার পথে নৃত্য করে, একে চক্রাকার নৃত্য বলে। চক্রাকার নৃত্যে মৌমাছি পর্যায়ক্রমে একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে।

2. ওয়াগল নৃত্য (Waggle Dance)

খাদ্যের উৎস 100 মিটারের বেশি দূরে থাকলে মৌমাছিরা ওয়াগল নৃত্য দেখায়। এই প্রকার নৃত্য ইংরেজি 8 (এইট) -এর ন্যায়, অর্থাৎ কর্মী মৌমাছি দুটি অর্ধবৃত্তাকারে নাচে। এই প্রকার নৃত্যের ক্ষেত্রে দুটি বৃত্তের মধ্যবর্তী উল্লম্ব পরিক্রমণ পথটিতে মৌমাছি তার দেহের উভয় পার্শ্বে বারবার দুলতে থাকে।

  • ওয়াগল নৃত্যটি মৌচাকের ঊর্ধ্বাভিমুখী হলে বুঝতে হবে খাদ্যের উৎস সূর্যের দিকে আছে।
  • আবার নৃত্যের ভঙ্গি নিম্নাভিমুখী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে আছে।
  • সূর্যের অবস্থান পরিবর্তনে মৌচাক ও খাদ্যের উৎসের কৌণিক অবস্থানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানী ফ্রিশ এই ওয়াগল নৃত্য প্রথম পর্যবেক্ষণ করেন। খাদ্যের উৎস, মৌচাক এবং সূর্যের মধ্যবর্তী কোণটি 60° হলে বুঝতে হবে মৌচাকের 60° কোণে খাদ্যের উৎস আছে। একইভাবে, মৌচাকের ডানদিকে 120° কোণে নৃত্য হলে বুঝতে হবে খাদ্যের উৎস ঠিক ওই কোণেই অবস্থিত।
মৌমাছির বার্তা আদানপ্রদান পদ্ধতি

ওয়াগল নৃত্যের জন্য সরাসরি সূর্যালোক অত্যাবশ্যক নয়, কারণ মৌমাছিরা সূর্যের অতিবেগুনি রশ্মির (UV Rays) প্রতি খুবই সংবেদনশীল। মেঘে ঢাকা আকাশেও পোলারাইজড (Polarized) আলোর সাহায্যে মৌমাছি সহজেই সূর্যের দিকনির্ণয় করতে পারে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল: অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Article

Related Posts

পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো।

পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি ও ডানার ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?

সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব ও লবণ রেচন পদ্ধতি | মাধ্যমিক জীবনবিজ্ঞান

শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি ও ডানার ভূমিকা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব ও লবণ রেচন পদ্ধতি | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মৌমাছির বার্তা আদানপ্রদানের পদ্ধতি – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

উটের শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science)