উটের শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science)

Souvick

Home » উটের শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science)

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উটের দেহে কী কী শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়?” — নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উটের দেহে কী কী শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়?

উটের দেহে শারীরবৃত্তীয় অভিযোজন

মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উটের দেহে যেসব শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো –

1. উটের রক্তের লোহিত রক্তকণিকার (RBC) অভিযোজনগত বৈশিষ্ট্য –

  • রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা – উট একটানা বহুদিন জল ও খাবার না খেয়ে থাকতে পারে। দীর্ঘদিন জল পান না করলে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা (Viscosity) বেড়ে যায়, ফলে খুব কম ব্যাসার্ধের মধ্য দিয়ে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হয়। উটের RBC ডিম্বাকার ও আকারে ছোট হওয়ায় সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে জলহীন অবস্থাতেও এরা অনায়াসে চলাচল করতে পারে।
  • RBC ফেটে যাওয়া রোধ – উট যখন জল পান করে, একসঙ্গে প্রায় 200 লিটার জল পান করতে পারে। প্রচুর পরিমাণে জল একসঙ্গে পান করলে রক্তে অভিস্রবণজনিত চাপের (Osmotic pressure) সৃষ্টি হয়, ফলে রক্তের লোহিত রক্তকণিকা ফেটে যেতে পারে। কিন্তু উটের দেহে অভিস্রবণ চাপের তারতম্য দেখা গেলেও RBC ভেঙে যায় না বা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। কারণ, উটের RBC-এর কোষপর্দার প্রসারণক্ষমতা অনেক বেশি (প্রায় 250 গুণ)।

2. অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য –

  • জল সঞ্চয় – উট একবারে প্রায় 200 লিটার জল পান করতে পারে। এই জল পাকস্থলীর জলধারণকারী কোষগুলিতে বা ওয়াটার স্যাকে (Water sac) শোষিত হয়, ফলে দীর্ঘদিনের জন্য জল সঞ্চিত থাকে।
  • বিপাকীয় জল উৎপন্ন – উটের কুঁজটি ফ্যাট-সমৃদ্ধ (Fat) হওয়ায়, এই ফ্যাট জারণের ফলে কোষে বিপাকীয় জল এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়।
  • জলের পুনঃশোষণ – উটের বৃক্ক বা নেফ্রনের হেনলির লুপ (Loop of Henle) দীর্ঘ আকৃতির হওয়ায় জলের পুনঃশোষণ বেশি হয়। এর ফলে উট অত্যন্ত গাঢ় মূত্র নির্গত করে এবং দেহে জল সঞ্চয় করে রাখে।
  • ঘাম নিঃসরণ হ্রাস – এদের ত্বক বেশ পুরু হয় ও ত্বকে ঘর্মগ্রন্থির পরিমাণ কম থাকে। তাই এদের দেহ থেকে ঘাম নিঃসরণ অত্যন্ত কম হয়।
  • জল অপচয় রোধ – অতিরিক্ত জল অপচয় রোধ করার জন্য উট কঠিন বা শক্ত মল ত্যাগ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উটের দেহে কী কী শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ