শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

Souvick

Home » শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

এই আর্টিকেলে আমরা WBBSE মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?” — নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?

অথবা, “শিম্পাঞ্জি অতি বুদ্ধিমান প্রাণী” – উক্তিটির প্রমাণস্বরূপ তিনটি ঘটনার উল্লেখ করো।

শিম্পাঞ্জিদের বিভিন্ন আচরণগত অভিযোজন –

নিম্নে শিম্পাঞ্জিদের প্রধান আচরণগত অভিযোজনগুলি আলোচনা করা হলো –

  • তীক্ষ্ণ ক্যানাইন দাঁত – শিম্পাঞ্জিরা ক্যানাইন দাঁত বের করে অন্যদের ভীতি প্রদর্শন করে ও নিজের বশে রাখে।
  • বাসা তৈরি – শিম্পাঞ্জিরা নিত্যনতুন স্থানে বাসা তৈরির মাধ্যমে শিকারিদের হাত থেকে রক্ষা পায়, সুরক্ষিত থাকে ও বিশ্রাম নেয়। শিম্পাঞ্জিরা গাছের প্রায় 18-20 ফুট উঁচুতে নিজের বাসা তৈরি করে এবং তারা প্রতিদিনই বাসা পরিবর্তন করে।
  • খাদ্যসন্ধানের কৌশল – শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডাল থেকে পাতাগুলি ছিঁড়ে ফেলে। তারপর সেই ডালটিকে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে দেয়, ফলে উইপোকা (খাবার) বের হয়ে আসে আর তারা ধরে ধরে খায়। পশ্চিম আফ্রিকার কিছু শিম্পাঞ্জি কাঠের টুকরো ও পাথরকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোলা ভাঙে এবং খায়।
  • ভেষজ ওষুধের ব্যবহার – শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা বা অন্যান্য রোগে আক্রান্ত হলে ওষধি গাছের পাতা শনাক্ত করে খায়। শিম্পাঞ্জিরা ভেষজ গাছকে, যেমন – Aspilia rudis (অ্যাসপিলিয়া রুডিস) ওষুধ হিসেবে ব্যবহার করে।
  • সন্তানকে আগলে রাখা – মানুষের মতোই শিম্পাঞ্জিও তার শিশুকে মাতৃস্নেহে আগলে রাখে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “শিম্পাঞ্জিদের মধ্যে কী কী আচরণগত অভিযোজন দেখা যায়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল: অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি (Life Science Notes) আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ