মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে - কারণ ব্যাখ্যা করো।
মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।

মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।

বর্জ্য পদার্থ জল ও বায়ুর সঙ্গে মাটিকে দূষিত করে। আবার দূষিত জল বা বায়ু মৃত্তিকার অবনমন ঘটায়। গৃহস্থালির বর্জ্য, শিল্পসংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ও রোগ জীবাণু মৃত্তিকা দূষণের প্রধান কারণ। নীচে কারণগুলি বিস্তারিত ব্যাখ্যা করা হল।

গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে –

আমাদের ব্যবহার করা কীটনাশক, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি মৃত্তিকার সঙ্গে মিশে তার স্বাভাবিক চরিত্রকে নষ্ট করে। মৃত্তিকাতে থাকা বিভিন্ন জৈব উপাদান, যেমন – জীবাণু ও অন্যান্য উপকারী উদ্ভিদ ও প্রাণী এই সব রাসায়নিকের প্রভাবে নষ্ট হয় ও মারা যায়।

শিল্পজাত বর্জ্যের মাধ্যমে –

শিল্প কারখানা থেকে নির্গত বা নিক্ষেপিত বর্জ্য পদার্থ যেমন – ভারী ধাতু (সিসা, মলিবডেনাম, পারদ), বিষাক্ত ও রাসায়নিক পদার্থ সরাসরি মাটিতে প্রবেশ করে মৃত্তিকার গুণমানের হ্রাস ঘটায়।

শিল্পজাত বর্জ্যের মাধ্যমে মৃত্তিকা দূষণ
শিল্পজাত বর্জ্যের মাধ্যমে মৃত্তিকা দূষণ

তেজস্ক্রিয় বর্জ্যের মাধ্যমে –

পারমাণবিক পরীক্ষাগার, পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিভিন্ন শিল্পকেন্দ্র, ক্যানসার চিকিৎসা কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকাতে মিশে গিয়ে বা উপস্থিত থেকে তাকে বিষাক্ত করে তোলে।

কৃষিকার্যের ফলে সৃষ্ট বর্জ্যের মাধ্যমে –

বর্তমানে কৃষিতে মাত্রাতিরিক্ত ও অপরিকল্পিতভাবে রাসায়নিক সার, কীটনাশক ও আগাছানাশক ব্যবহারের ফলে মৃত্তিকার উপরিস্তর দূষিত হচ্ছে। এগুলি (ডি.ডি.টি., অলড্রিন, ক্লোরডেন, এড্রিন) সহজে বিয়োজিত হয় না বলে দীর্ঘদিন মৃত্তিকাতে থেকে মৃত্তিকাকে দূষিত করে তোলে।

রেচন পদার্থের মাধ্যমে –

মানুষ, পশুপাখির মল-মূত্র এবং রেচন পদার্থে থাকা রোগজীবাণু মৃত্তিকাকে দুষিত করে তোলে।

জীব-অবিশ্লেষ্য পদার্থের মাধ্যমে –

জীব-অবিশ্লেষ্য পদার্থ যেমন – পলিমার, প্লাস্টিক, পলিথিন প্রভৃতি নষ্ট না হওয়ায় মৃত্তিকার উর্বরতা ও চরিত্র নষ্ট করে দেয়।

জীব-অবিশ্লেষ্য পদার্থের মাধ্যমে
জীব-অবিশ্লেষ্য পদার্থের মাধ্যমে

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মৃত্তিকা দূষণ ঘটে বর্জ্য পদার্থের মাধ্যমে – কারণ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর