মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো
মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো

মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো।

অবস্থান – মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলীয় সমভূমিতে অবস্থিত মুম্বাই ভারতের প্রধানতম সামুদ্রিক বন্দর যা ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত।

অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে ওঠার কারণ –

  1. ভগ্ন উপকূল – কোঙ্কণ উপকূল ভগ্ন হওয়ায় বন্দর গড়ে ওঠার সুবিধা হয়েছে।
  2. গভীর উপকূল – উপকূল সংলগ্ন জলভাগ প্রায় 9-12 মিটার গভীর হওয়ায় এবং মগ্নচড়া না থাকায় জাহাজ সহজেই আসা-যাওয়া করতে পারে।
  3. স্বাভাবিক পোতাশ্রয় – এই বন্দরের পোতাশ্রয়টি স্বাভাবিক ও প্রশস্ত হওয়ায় বন্দরের বিকাশ সম্ভব হয়েছে।
  4. প্রশস্ত ডক ও জেটি – মালপত্র খালাসের জন্য ভিক্টোরিয়া, আলেকজান্দ্রা ও প্রিন্সেস নামে তিনটি বড়ো ডক ও মেরামতের জন্য 5টি ড্রাইডক রয়েছে।
  5. সমৃদ্ধ পশ্চাদ্‌ভূমি – সমগ্র মহারাষ্ট্র, গুজরাটের দক্ষিণ-পূর্বাংশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, কর্ণাটকের উত্তরাংশ এবং অন্দ্রের পশ্চিমাংশ এই বন্দরের পশ্চাদ্‌ভূমির আওতায় রয়েছে।
  6. ভৌগোলিক অবস্থান – পাশ্চাত্যের শিল্পোন্নত দেশ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের খনিজ তৈল সমৃদ্ধ দেশগুলির সঙ্গে ভারতের ব্যাবসায়িক আদানপ্রদান বৃদ্ধি পাওয়ায় মুম্বই বন্দরের ক্রমোন্নতি সম্ভব হয়েছে।

রপ্তানিকৃত পণ্য – তুলা, কার্পাস বস্ত্র, ম্যাঙ্গানিজ, অভ্র, লৌহ আকরিক, চর্ম প্রভৃতি।

আমদানিকৃত পণ্য – খনিজ তেল, তৈলজাত দ্রব্য, রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, দীর্ঘ আঁশযুক্ত তুলা, ওষুধ প্রভৃতি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মুম্বাই বন্দর সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর