এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ধর্মীয় ভাবাবেগ মুণ্ডা বিদ্রোহকে কীভাবে প্রভাবিত করেছিল? মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ধর্মীয় ভাবাবেগ মুণ্ডা বিদ্রোহকে কীভাবে প্রভাবিত করেছিল? মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ধর্মীয় ভাবাবেগ মুণ্ডা বিদ্রোহকে কীভাবে প্রভাবিত করেছিল?
ইতিহাস সূত্র পর্যালোচনায় দেখা যায় যে, অন্যান্য আদিবাসী-উপজাতি বিদ্রোহের মতো মুণ্ডা বিদ্রোহও ধর্মীয় ভাবাবেগ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। আন্দোলনের নেতা বিরসা মুণ্ডা স্বয়ং নিজেকে ‘ধরতি আবা’ বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন এবং মুণ্ডাদের কাছে ‘বিরসা ভগবান’ হিসেবে পুজিত হতে থাকেন। ‘সিং বোঙা’ প্রদত্ত স্বপ্নাদেশ – ‘স্বাধীন মুণ্ডা রাজ্য প্রতিষ্ঠা’ মুণ্ডাদের বিদ্রোহের পথে ঠেলে দিয়েছিল। এ ছাড়া খ্রিস্টান মিশনারিদের বলপূর্বক ধর্মান্তরকরণ প্রচেষ্টার বিরুদ্ধেও মুণ্ডারা ঐক্যবদ্ধ হয়েছিল।
মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কী ছিল?
মুণ্ডা জনগণ ঔপনিবেশিক শাসন ও স্থানীয় প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। তারা তাদের জমিতে পুরানো যৌথমালিকানা বা ‘খুঁৎ কাঠি’ প্রথা ফিরিয়ে আনার জন্য লড়াই করে। এক স্বাধীন মুণ্ডা রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যেও তাঁরা সংঘবদ্ধ হয়েছিলেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ধর্মীয় ভাবাবেগ মুণ্ডা বিদ্রোহকে কীভাবে প্রভাবিত করেছিল? মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “ধর্মীয় ভাবাবেগ মুণ্ডা বিদ্রোহকে কীভাবে প্রভাবিত করেছিল? মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment