এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Na, Mg, Ca, Al ধাতুগুলি কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Na, Mg, Ca, Al ধাতুগুলি কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন?
তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে Na, Mg, Ca, Al -এর অবস্থান ওপরের দিকে, তাই ধাতুগুলি ধনাত্মক এবং খুব সক্রিয়। অক্সিজেনের প্রতি এদের আসক্তি প্রবল হওয়ায় অক্সাইড যৌগগুলি অত্যন্ত সুস্থিত প্রকৃতির হয়। সেইজন্য কার্বনের পক্ষে এই সমস্ত ধাতব অক্সাইড যৌগগুলি থেকে ধাতুকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এ ছাড়া কোনো কোনো ধাতুর অক্সাইড যেমন – CaO, Al₂O₃ উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব কার্বাইড যৌগ গঠন করে। সেই কারণে Na, Mg, Ca, Al ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Na, Mg, Ca, Al ধাতুগুলি কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment