এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড তরল পদার্থ কেন? অথবা, NaCl ও CCl₄ -এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি ও কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড তরল পদার্থ কেন?
অথবা, NaCl ও CCl₄ -এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি ও কেন?
NaCl হল একটি তড়িৎযোজী যৌগ। Na⁺ ও Cl⁻ এই দুই বিপরীতধর্মী আয়নের স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে NaCl -এর কেলাস গঠিত হয়। সম্পূর্ণ কেলাসটি একটি অতিকায় অণুরূপে বর্তমান থাকে। এইরূপ গঠনের জন্য আয়নগুলিকে পৃথক করে গলিত অবস্থায় আনতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়। তাই NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন যৌগ।
আবার CCl₄ একটি সমযোজী যৌগ। অণুটি বিচ্ছিন্ন বা একক অণুরূপে অবস্থান করে। CCl₄ অণুগুলি পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ নয়। তাই CCl₄ -এর গলনাঙ্ক খুবই কম।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড তরল পদার্থ কেন? অথবা, NaCl ও CCl₄ -এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি ও কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment