এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।
অথবা, ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা –
| পার্থক্যের ভিত্তি | নিরক্ষীয় জলবায়ু | মৌসুমি জলবায়ু | ভূমধ্যসাগরীয় জলবায়ু | তুন্দ্রা জলবায়ু |
| অক্ষাংশগত অবস্থান | নিরক্ষরেখার উভয় দিকে 5°-10° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। | 10°-23½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। | 30°-40° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। | 60°-80° উত্তর ও 60°-75° দক্ষিণ অক্ষাংশ। |
| আঞ্চলিক অবস্থান | কঙ্গো, জাইরে, ইন্দোনেশিয়া, আমাজন অববাহিকা। | পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল। | দক্ষিণ অস্ট্রেলিয়াসহ ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহ। | গ্রিনল্যান্ড, কানাডার উত্তরাংশ ও সুমেরু মহাসাগর। |
| শীতকালীন উষ্ণতা | বার্ষিক গড় উষ্ণতা 26°-28° সেলসিয়াস। | 15°-20° সেলসিয়াস। | 6°-16° সেলসিয়াস। | -20° ও -50° সেলসিয়াস। |
| গ্রীষ্মকালীন উষ্ণতা | সারা বছর একই রকম ঋতু বিরাজমান। | 27°-32° সেলসিয়াস। | 16°-20° সেলসিয়াস। | 5°-10° সেলসিয়াস। |
| বৃষ্টিপাত | বার্ষিক গড় বৃষ্টিপাত 150-200 সেমি। | বার্ষিক গড় বৃষ্টিপাত 100-150 সেমি। | বার্ষিক গড় বৃষ্টিপাত 25-75 সেমি। | বার্ষিক গড় বৃষ্টিপাত 5-25 সেমি। |
| ঋতু | শুধুমাত্র উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজমান। | গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ চারটি ঋতু দেখা যায়। | প্রধান ঋতু গ্রীষ্ম ও শীত। | প্রধান ঋতু শীত, গ্রীষ্মকাল খুব কম সময় উপস্থিত। |
| জলবায়ুগত বৈশিষ্ট্য | সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। ঋতু পরিবর্তন নেই। | উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল শীতল ও শুষ্ক শীতকাল। | উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল আর্দ্র, বৃষ্টিবহুল শীতকাল। | অতি দীর্ঘ (8-9 মাস) শীতকাল স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল। তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে। |
| বায়ুপ্রবাহ | বায়ুর অনুভূমিক প্রবাহ থাকে না। ঊর্ধ্বগামী উষ্ণবায়ু স্রোত লক্ষণীয়। উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আয়নবায়ু সম্মিলন স্থল। | ঋতু অনুযায়ী বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শীতকালে উত্তরপূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ু প্রবাহিত হয়। | গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু, শীতকালে আর্দ্র পশ্চিমবায়ু প্রবাহিত হয়। এছাড়া বোরা, সিরোক্কো প্রভৃতি স্থানীয় বায়ু প্রবাহিত হয়। | তুষার ঝড় হয় মাঝে মাঝে। এছাড়া বছরের পুরোসময় শীতল মেরু বায়ু প্রবাহিত হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ুর তুলনামূলক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment