এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে? সক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিষ্ক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে?
তড়িদবিশ্লেষ্য পদার্থের তড়িদবিশ্লেষণের সময় তড়িদ্দ্বার দুটি তড়িদবিশ্লেষ্য পদার্থ থেকে উৎপন্ন আয়নের মাধ্যমে শুধুমাত্র ইলেকট্রন স্থানান্তরে (গ্রহণ বর্জনে) সাহায্য করে, কিন্তু নিজেদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। এরূপ তড়িদ্দ্বারকে নিষ্ক্রিয় তড়িদ্দ্বার বলে।
যেমন – প্ল্যাটিনাম তড়িদ্দ্বারের সাহায্যে জলের তড়িদবিশ্লেষণ ঘটালে ক্যাথোডে H₂ এবং অ্যানোডে O₂ উৎপন্ন হয়, কিন্তু প্ল্যাটিনাম তড়িদ্দ্বার অবিকৃত অবস্থায় থাকে। এখানে প্ল্যাটিনাম তড়িদ্দ্বার হল নিষ্ক্রিয় তড়িদ্দ্বার।
সক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে?
তড়িদবিশ্লেষণের সময় যে তড়িদ্দ্বারগুলি সক্রিয়ভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের সক্রিয় তড়িদ্দ্বার বলে। যেমন – Cu তড়িদ্দ্বারের সাহায্যে CuSO₄ -এর তড়িদবিশ্লেষণ করার ক্ষেত্রে Cu-তড়িদ্দ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সুতরাং এক্ষেত্রে Cu-তড়িদ্দ্বার হল সক্রিয় তড়িদ্দ্বার।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিষ্ক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে? সক্রিয় তড়িদ্দ্বার কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment