নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?

নিউক্লিয় সংযোজনের শর্ত কী?

নিউক্লিয় সংযোজনের শর্ত হল –

  • নিউক্লিয় সংযোজনের জন্য হাইড্রোজেনের মতো হালকা মৌল নেওয়া বাঞ্ছনীয় কারণ এই সংযোজনের জন্য ধনাত্মক আধান বিশিষ্ট একাধিক নিউক্লিয়াসকে এদের পারস্পরিক স্থির তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে পরস্পরের সংস্পর্শে আনতে হয়। হালকা মৌলের নিউক্লিয়াস নিলে বিকর্ষণ বল কম হয় এবং সংযোজন সুবিধাজনক হয়।
  • হাইড্রোজেনের মতো হালকা মৌলগুলির তাপীয় বেগ নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় বেগ অপেক্ষা বেশি হলেই সংযোজন সম্ভব। একারণে এই মৌলগুলিকে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলেই ওই বেগ লাভ করা সম্ভব অর্থাৎ অতি উচ্চ উষ্ণতা ছাড়া নিউক্লিয় সংযোজন সম্ভব নয়।

নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?

নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হওয়ার কারণ হল উৎপন্ন বৃহত্তর নিউক্লিয়াসের ভর স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস দুটির মোট ভরের থেকে কম হয়। এই ভর পার্থক্য বা ভরত্রুটি আইনস্টাইনের E = mc² সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় সংযোজনের শর্ত কী? নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য