এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নদীর বিভিন্ন গতিপথ উদাহরণসহ লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নদীর বিভিন্ন গতিপথ উদাহরণসহ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নদীর বিভিন্ন গতিপথ উদাহরণসহ লেখো।
নদীর বিভিন্ন গতিপথ ভূমির ঢাল, জলের পরিমাণ এবং প্রবাহের বিভিন্নতা অনুযায়ী নদীর গতিপথ বা প্রবাহকে তিনভাগে ভাগ করা যায়। যথা –
ঊর্ধ্বগতি বা পার্বত্য প্রবাহ –
পর্বতের উৎপত্তিস্থল থেকে সমভূমিতে পৌঁছোনোর পূর্ব পর্যন্ত নদীর যে অংশ প্রবাহিত হয়, তাকে নদীর ঊর্ধ্বগতি বা পার্বত্য প্রবাহ বলে। যেমন – গঙ্গার পার্বত্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত।
মধ্যগতি বা সমভূমি প্রবাহ –
পার্বত্য অঞ্চল অতিক্রম করার পর নদীর প্রবাহ যখন সমভূমি অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে নদীর মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। যেমন – গঙ্গার মধ্যগতি উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত বিস্তৃত।
নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ –
নদী যখন সমভূমির শেষ প্রান্তে অর্থাৎ প্রায় সমুদ্র সমতলে এসে পৌঁছোয় তখন থেকে নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ শুরু হয়। যেমন – ঝাড়খণ্ডের রাজমহল থেকে বঙ্গোপসাগরের মোহানা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি বিস্তৃত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নদীর বিভিন্ন গতিপথ উদাহরণসহ লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “নদীর বিভিন্ন গতিপথ উদাহরণসহ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন