এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
1960 -এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক-অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম, সংস্কৃতি তথা সামগ্রিক জীবনযাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাসচর্চায়। হ্যারল্ড পার্কিন, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই ধারাকে আরও সমৃদ্ধ করে তোলেন।
নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কীকী?
সাবেক ইতিহাস রাজকীয় শিলা লেখ, রাজস্তুতি, বিদেশী পর্যটকদের বিবরণী প্রভৃতির মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের চেষ্টায় এযাবৎ নিমগ্ন থাকলেও নতুন সামাজিক ইতিহাসচর্চা ইতিহাস রচনায় নিত্য-নতুন উপাদানের সন্ধানী। সরকারি দলিল-দস্তাবেজ, ব্যক্তিগত চিঠিপত্র, কৃতবিদ্য ব্যক্তিদের আত্মজীবনী ও স্মৃতিকথা, ফটোগ্রাফ, চলচ্চিত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি নতুন সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তা ছাড়া নতুন সামাজিক ইতিহাস যেতে সমগ্রতার সন্ধানী, তাই সমাজবদ্ধ মানুষের খেলাধুলা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মযাপন প্রভৃতির চর্চাও হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?” নিয়ে আলোচনা করেছি। এই “নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment