এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অভিযোজন কাকে বলে?
পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় কার্যকলাপ, আচরণগত ও অঙ্গসংস্থানিক যে স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন (Adaptation) বলে।
অভিযোজনের উদ্দেশ্যগুলি কী কী?
জীবজগতে অভিযোজনের প্রধান উদ্দেশ্যগুলি নিচে আলোচনা করা হলো –
- অভিব্যক্তি – অভিযোজনই জৈব অভিব্যক্তির পথকে প্রশস্ত করে।
- পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা – পরিবর্তনশীল পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য এবং নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের শারীরবৃত্তীয়, গঠনগত এবং আচরণগত পরিবর্তন ঘটে। এর ফলে জীব সেই পরিবেশে বেঁচে থাকতে পারে।
- আত্মরক্ষা – অভিযোজনের মাধ্যমে জীব বিভিন্নভাবে অভিযোজিত হয়ে প্রতিকূল পরিবেশে নিজেকে সুরক্ষিত রাখে।
- অনুকূল প্রকরণের সৃষ্টি – অভিযোজনের ফলে অনুকূল প্রকরণের আবির্ভাব হয়।
- নতুন প্রজাতির সৃষ্টি – অভিযোজনের ফলে সৃষ্ট অনুকূল প্রকরণযুক্ত জীব অভিযোজিত হয়ে পরবর্তী সময়ে নতুন প্রজাতির সৃষ্টি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।





Leave a Comment