এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উডের নির্দেশনামা বলতে কী বোঝ?
কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, একটি স্বতন্ত্র শিক্ষাবিভাগ স্থাপন, তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতির কথা বলা হয়। এগুলি উডের নির্দেশনামা নামে খ্যাত। এর উপর ভিত্তি করেই আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। তাই ভারতে পাশ্চাত্যশিক্ষা বিস্তারের ইতিহাসে একে ‘ম্যাগনাকার্টা’ বা মহাসনদ বলা হয়।
উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।
1853 সালে কোম্পানির সনদ আইন নবীকরণের সময় দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন হয়। তাই কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নির্দেশ ও পরামর্শ মতো 1854 খ্রিস্টাব্দে যে বিশেষ শিক্ষা দলিল রচিত হয় তা ভারতের ইতিহাসে উডের ডেসপ্যাচ (Wood’s Despatch) নামে পরিচিত।
উডের ডেসপ্যাচের উদ্দেশ্য –
- ভারতে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটানোই ছিল এই শিক্ষার প্রধান উদ্দেশ্য|
- এই শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বুদ্ধি ও চরিত্রের বিকাশ হবে না, এর মধ্য দিয়ে যোগ্য নৈতিক বুদ্ধিসম্পন্ন বিশ্বাসী কর্মচারী সৃষ্টি হবে |
- ভারতবাসীরা যাতে ইংল্যান্ডের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রেখে কার্যকারী শিক্ষা লাভ করতে পারে তা দেখা কোম্পানির কর্তব্য ।
- ইউরোপীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ভারতীয়দের সচেতন করে তুলতে হবে এবং ইংল্যান্ডের কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ সম্পর্কে নিশ্চিত হওয়া ও ব্রিটেনের উৎপন্ন পণ্যের জন্য ভারতের বাজারে অফুরন্ত চাহিদা সৃষ্টি করা ছিল এই শিক্ষার অন্যতম লক্ষ্য।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “উডের নির্দেশনামা বলতে কী বোঝ? উডের ডেসপ্যাচ কী ও তার উদ্দেশ্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment