অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?

অরণ্য আইন বলতে কী বোঝো?

ভূমিকা –

ভারতের বনসম্পদ নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার (লর্ড ডালহৌসি) 1855 খ্রিস্টাব্দে ‘অরণ্য সনদ’ পাস করে। এর দ্বারা আদিবাসী এবং অরণ্য সংলগ্ন অধিবাসীদের কাঠ সংগ্রহ ও ব্যবসার উপর বিধিনিষেধ আরোপ করা হয়।

অরণ্য আইন –

1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। ডেইট্রিক ব্রান্ডিস হন ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1865 খ্রিস্টাব্দে পাস হয় প্রথম ভারতীয় অরণ্য আইন। এই আইনে ঘোষণা করা হয় অরণ্যে ঘেরা যেকোনো ভূমিই সরকারের সম্পত্তি।

দ্বিতীয় অরণ্য আইন –

প্রথম আইনের সংশোধনী রূপে 1878 খ্রিস্টাব্দে পাশ হয় দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন। এই আইনে বনাঞ্চলকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। যথা –

  • সংরক্ষিত অরণ্য – এই শ্রেণির অরণ্যের পূর্ণ কর্তৃত্ব ছিল সরকারের হাতে। এখানে জনগণের প্রবেশ,গাছ কাটা এবং শিকার করা প্রভৃতি কঠোর ভাবে নিষিদ্ধ ছিল।
  • সুরক্ষিত অরণ্য – স্থানীয় বাসিন্দারা এই জঙ্গল থেকে কাঠ, পাতা, মধু ইত্যাদি সংগ্রহ করতে পারতেন। কিন্তু এগুলি বিক্রি করার অধিকার তাদের ছিল না।
  • শ্রেণি বহির্ভূত অরণ্য – গ্রাম্য বনাঞ্চলে আদিবাসীদের প্রবেশ,কাঠ সংগ্ৰহ সহ সব রকমের অধিকার ছিল।

এছাড়া প্রথম আইনের সংশোধনী রূপে 1927 খ্রিস্টাব্দে অরণ্য বিষয়ক অপরাধ এবং শাস্তি সংক্রান্ত আরেকটি অরণ্য আইন পাস হয়।

উপসংহার –

উপনিবেশিক অরণ্য আইনের ফলে আদিবাসীদের জীবন ও জীবিকায় ব্যাঘাত ঘটে। অরণ্যের অধিকার ফিরে পেতে তারা সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে বিদ্রোহে অবতীর্ণ হয়। অরণ্য আইনের বিরুদ্ধে উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ হল – সাঁওতাল’মুণ্ডা’ ভিল, রাম্পা বিদ্রোহ ইত্যাদি।

1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?

ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষা ও আধিপত্য সুদৃঢ় করণের লক্ষ্যে প্রণীত 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা – সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য ও গ্রামীণ অরণ্য। এই আইনে সংরক্ষিত অরণ্য থেকে আদিবাসীদের অরণ্যসম্পদ আহরণের উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপিত হয়। যদিও অন্য দুই ধরনের অরণ্য থেকে জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সীমিত অধিকার আদিবাসী জনগোষ্ঠী লাভ করেছিল। নিঃসন্দেহে এই আইন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণকে দৃঢ়তর করেছিল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “অরণ্য আইন বলতে কী বোঝো? 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে কী বলা হয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর