এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অষ্টক সূত্র বলতে কী বোঝায়? আয়নীয় যৌগের ক্ষেত্রে অষ্টক ধারণার বহুল ব্যবহার বাঞ্ছনীয় নয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অষ্টক সূত্র বলতে কী বোঝায়?
অষ্টক সূত্র – রাসায়নিক সুস্থিরতা লাভের জন্য বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় তৈরি ও সেই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে নিষ্ক্রিয় মৌলগুলির মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার প্রবণতা দেখায়।
আয়নীয় যৌগের ক্ষেত্রে অষ্টক ধারণার বহুল ব্যবহার বাঞ্ছনীয় নয় কেন?
অথবা, একটি উদাহরণ দিয়ে দেখাও যে, আয়নীয় যৌগের আয়নগুলির অষ্টকপূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে।
আয়নীয় যৌগে উপাদান আয়নগুলির যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রনের উপস্থিতি তথা অষ্টকপূর্তির মাধ্যমে যৌগটি স্থায়িত্ব লাভ করে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়।
যেমন – লিথিয়াম হাইড্রাইড (LiH) যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না। LiH যৌগে লিথিয়ামের সবচেয়ে বাইরের কক্ষের 1টি ইলেকট্রন হাইড্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তরিত হলে উভয়ের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 হয় এবং নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয়। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে স্থায়িত্ব ব্যাখ্যায় অষ্টকের ধারণার বহুল ব্যবহার বাঞ্ছনীয় নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অষ্টক সূত্র বলতে কী বোঝায়? আয়নীয় যৌগের ক্ষেত্রে অষ্টক ধারণার বহুল ব্যবহার বাঞ্ছনীয় নয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment