এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অসওয়াল্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়? অথবা, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন -এর শর্তাবলি ও সমিত সমীকরণগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অসওয়াল্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়?
অথবা, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন -এর শর্তাবলি ও সমিত সমীকরণগুলি লেখো।
নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন-অসওয়াল্ড পদ্ধতি (Ostwald process) –
1. শুষ্ক অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে শুষ্ক বায়ু মিশিয়ে মিশ্রণটিকে 7-8 বায়ুমণ্ডলীয় চাপে 700°C উষ্ণতায় উত্তপ্ত 10% রোডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে।
4NH₃ + 5O₂ ⇌ 4NO + 6H₂O
এখানে 10% রোডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তারজালি অনুঘটক হিসেবে কাজ করে। এখানে প্ল্যাটিনামকে তারজালি রূপে রাখার ফলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়। ফলে বিকারকগুলি বেশি করে অনুঘটকের সংস্পর্শে আসতে পারে।
2. উৎপন্ন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বায়ু মেশালে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়।
2NO + O₂ → 2NO₂
3. এইভাবে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে জল মেশালে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়।
4NO₂ + 2H₂O + O₂ → 4HNO₃
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অসওয়াল্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়? অথবা, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন -এর শর্তাবলি ও সমিত সমীকরণগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment