ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।

ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।

ঔপনিবেশিক শাসনে বাংলায় নারীশিক্ষার প্রসার –

সুলতানি, মুঘল যুগ পেরিয়ে ঊনবিংশ শতাব্দীর সূচনা অবধি বাংলার নারীদের শিক্ষার মান ছিল নিম্নস্তরের, লেখাপড়ার সুযোগ ও পরিবেশ কোনোটাই উপযুক্ত ছিল না। ঊনবিংশ শতাব্দীর মধ্য ভাগ থেকে বাংলার যুগপুরুষদের হাত ধরে ও কিছু ক্ষেত্রে মিশনারিদের সাহায্যে বাংলার নারীশিক্ষার প্রসার ঘটে।

পরিবেশ –

সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে বাংলায় নারীদের সুশিক্ষিত করে তোলার মতো পরিবেশ যে ছিল না একথা অস্বীকার করা যায় না। উচ্চবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে সামান্য কয়েকজনের শিক্ষা গ্রহণের সুযোগ মিললেও তা কখনও সবার জন্য উন্মুক্ত হয়ে ওঠেনি। সামাজিক কুপ্রথা, বাল্যবিধবা, অভিজাত পরিবারের মহিলাদের মধ্যে পর্দাপ্রথার প্রভাব প্রভৃতি কারণে নারীশিক্ষার হার ছিল অত্যন্ত কম।।

বিদ্যাসাগরের অবদান –

বাংলার যুগপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীশিক্ষায় বিরাট অবদান রাখেন, তিনি বাল্যবিবাহের বিরোধিতা করেন ও নারীশিক্ষার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বেথুন সাহেব, হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1849 খ্রিস্টাব্দে যা বর্তমানে বেথুন স্কুল বলে পরিচিত। বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে হুগলি, নদিয়া, বর্ধমান, মেদিনীপুরে মোট 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মাত্র সাতমাসের মধ্যে (1857 মে – 1858 খ্রিস্টাব্দে)। এই বিদ্যালয়গুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিদ্যালয়গুলি সরকারি অনুমোদন পায়নি।

খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ –

ভারতীয় নারীদের শিক্ষায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত মিশনারিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। উইলিয়াম কেরি ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে। এই মিশনেরই মহিলা মিশনারিদের উদ্যোগে ফিমেল জুভেনাইল সোসাইটি গঠিত হয় যারা বাংলায় বিভিন্ন জায়গায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়। লন্ডন মিশনারি সোসাইটির উদ্যোগে হুগলির চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

নারীদের উদ্যোগ –

মেরি উইলসন, মিসেস কুক, মেরি কার্পেন্টার প্রমুখ বিদেশিনিরা বাংলার নারীশিক্ষায় বিশেষ দায়িত্ব নেন, এঁরা বাড়িতে গিয়ে মেয়েদের পড়াশোনা শেখাবার অনুরোধ করেন এবং ছাত্রী সংগ্রহ করেন। অনেক ক্ষেত্রে মা ও মেয়ে একই সঙ্গে একই বিদ্যালয়ে পড়তে থাকে, এছাড়াও অনেক বাড়ি থেকেই মেয়েরা বিদ্যালয়ে যেতে শুরু করে।

সভা ও সমিতির ভূমিকা –

বাংলার নারীশিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নেয় ব্রাহ্মসমাজ, যদিও কেশবচন্দ্র সেন নারীদের উচ্চশিক্ষার বিরোধী ছিলেন, কলকাতা স্কুল সোসাইটির উদ্যোগে এবং লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রভৃতি সমিতির উদ্যোগে বাংলায় নারীশিক্ষার প্রসার ঘটে।

উপসংহার –

ঔপনিবেশিক শাসনকালে উনিশ শতকে বাংলায় নারীশিক্ষার প্রসার ঘটে এবং 1854 খ্রিস্টাব্দের মধ্যে 288টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যদিও সমস্ত বালিকা বিদ্যালয় সরকারি অনুদান পায়নি তবুও বেসরকারি চেষ্টাতেই নারীশিক্ষা প্রসার হয় এবং নারীদের প্রবেশ ঘটে এক অন্য সমাজে পর্দাহীন সেই সমাজে নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেন এবং জাতি গঠনে তাঁরা যে অপরিহার্য তা প্রমাণ করেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ঔপনিবেশিক শাসনে বাংলার নারীশিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জনুক্রমের বৈশিষ্ট্য ও প্রকারভেদ

প্রাণীদের জনুক্রম সম্বন্ধে সংক্ষেপে লেখো।

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর