ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো। 

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো। 

ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো। 

ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম –

ওজোন স্তরের বিলুপ্তি ঘটলে মানুষসহ সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীদেহে এবং জলবায়ু ও বাস্তুসংস্থানের ক্ষেত্রে নানারকম ক্ষতিকর প্রভাব পড়ে।

জলবায়ু ক্ষেত্রে –

বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে O3 বিলুপ্ত হলে UV রশ্মি ওই স্তরে শোষিত না হয়ে ভূপৃষ্ঠে আপতিত হবে; ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে। ফলে মেরু অঞ্চলে বরফ গলবে এবং সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। স্ট্র্যাটোস্ফিয়ারে O3 হ্রাস পেলে ট্রোপোস্ফিয়ারে H2O2 -এর পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তা ছাড়া UV রশ্মির প্রভাবে ফোটোকেমিক্যাল বিক্রিয়া বৃদ্ধি পাবে এবং ধোঁয়াশা সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।

SO2 + H2O2 → SO3 + H2O; SO3 + H2O → H2SO4

মানুষের ক্ষেত্রে –

ওজোন স্তর বিনাশের ফলে UV রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এলে প্রথমেই মানুষের ত্বক আক্রান্ত হয়। তাই ত্বক ক্যানসারের সম্ভাবনা বেশি হয়। এক্ষেত্রে উল্লেখ্য, শেতাঙ্গরা ত্বক ক্যানসারে বেশি ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ধোঁয়াশ সৃষ্টি হওয়ার জন্য যেসব অসুবিধা দেখা যায়, ওজোন বিলুপ্ত হওয়ার জন্য সেগুলি আরও বেশি প্রকট হয়।

উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে –

UV রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে উদ্ভিদের সালোকসংশ্লেষের হার এবং শস্য ফলনের হার হ্রাস পাবে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিতে জমির আর্দ্রতা এবং জলাশয়ের জল কমে যাবে, ফলে ফসল উৎপাদনকে ব্যাহত করবে।

সমুদ্রে ফাইটোপ্ল্যাংকটনের সালোকসংশ্লেষ প্রক্রিয়া হ্রাস পেলে, সমুদ্রের ফাইটোপ্ল্যাংকটনভোজী প্রাণীদের জীবন সংকটময় হবে। তা ছাড়া তাপমাত্রা বৃদ্ধির জন্য জুপ্ল্যাংকটনের মৃত্যুহার বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে বলা যায় সমুদ্রের বাস্তুতন্ত্রেরও পরিবর্তন ঘটবে।

বাস্তুসংস্থানের ক্ষেত্রে –

UV রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে তড়িৎচুম্বকীয় রশ্মির যে বর্ণালি উপাদান, তা অপরিবর্তিত থেকে যাবে। শক্তি শোষণ ও বিকিরণের মধ্যে বর্তমানের সাম্য বিঘ্নিত হবে। ফলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টিপাত, বাষ্পীভবন, বিভিন্ন রাসায়নিক মৌলের চক্র প্রভৃতি পূর্বের অবস্থান থেকে সরে যাবে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তরের বিলুপ্তির পরিণাম ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর