এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পাখির উড্ডয়নে সহায়ক অঙ্গগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পাখির উড্ডয়নে সহায়ক অঙ্গগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
পাখির উড্ডয়নে ডানা, পালক এবং উড্ডয়ন পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি সম্পর্কে সংক্ষেপে নীচে আলোচনা করা হল।
পাখির উড্ডয়নে ডানার ভূমিকা –
- পাখির অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে। ডানা দুটি বিশ্রামকালীন অবস্থায় ভাঁজ হয়ে ‘Z’ আকারে দেহসংলগ্ন থাকলেও ওড়ার সময় দেহের সঙ্গে সমকোণে বিস্তৃত হয়।
- প্রতিটি ডানা ঊর্ধ্ববাহু, পুরোবাহু ও হস্ত নিয়ে গঠিত ঊর্ধ্ববাহুতে হিউমেরাস, পুরোবাহুতে রেডিয়াস ও আলনা হস্তে কারপাল ও মেটাকারপাল ইত্যাদি অস্থি ডানার গঠনকে মজবুত করে, যাতে বাতাসের রোধকে সহছে আটকানো যায়।
- ডানার উপরের তল উত্তল এবং নীচের তল অবতল হওয়ায় বাতাসের চাপ খুব সামান্যই ডানার ওপর পড়ে, ফলে দেহকে বাতাসে ভাসিয়ে রাখা সহজ হয়।
- ডানার রেমিজেস পালকগুলি ঊর্ধ্ববাহু থেকে আঙুল পর্যন্ত বিস্তৃত থেকে উড্ডয়নে সাহায্য করে।
- পালক পাখির বহিঃকঙ্কালের অংশ। দু-ধরনের পালক থাকে – কনট্যুর পালক বা আচ্ছাদন পালক এবং উড্ডয়ন পালক, এতে আবার 23 জোড়া ডানার পালক বা রেমিজেস থাকে এবং 12টি ল্যাজের পালক বা রেকট্রিসেস থাকে।

পাখির উড্ডয়নে পালকের ভূমিকা –
- পালকগুলি একটি কেন্দ্রীয় অক্ষ বা র্যাচিসের সঙ্গে ভেন, বার্ব, বার্বিউল ও হুকযুক্ত হওয়ায় বাতাসের চাপে অক্ষুণ্ণ থাকে।
- প্রতিটি ডানার রেমিজেস পালকগুলি (23টি) দেহের আপেক্ষিক গুরুত্বকে কমিয়ে উড়তে সাহায্য করে।
- ল্যাজের রেকট্রিসেস পালকগুলি (12টি) দিক পরিবর্তনে এবং গতি নিয়ন্ত্রণে সাহায্য করে।
- সবরকম পালকই দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে।
- পালক দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, ফলে দেহ হালকা হয় এবং বাতাসে ভেসে থাকে।
পাখির উড্ডয়নে পেশির ভূমিকা –
- পায়রার পেশিতন্ত্রে পৃষ্ঠদেশীয় পেশিগুলির তুলনায় বক্ষদেশীয় পেশিগুলি বেশি উন্নত এবং উড্ডয়নে সহায়ক।
- বেশি পরিমাণে পেশি সংযুক্তির জন্য অস্থিগুলি অধিক পৃষ্ঠ আয়তনসমৃদ্ধ।
- উড্ডয়ন পেশিগুলিকে সংযুক্ত রাখার জন্য উরঃফলক নৌকার মতো কিল গঠন করে।
- পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস নামক বক্ষপেশি উড্ডয়নের সঙ্গে যুক্ত। প্রথমটি সংকুচিত হলে ডানাকে নীচের দিকে টেনে আনে (ডাউনস্ট্রোক)। দ্বিতীয়টি সংকুচিত হলে ডানা উপরের দিকে উঠে যায় (আপস্ট্রোক)। তৃতীয়টি ডানাকে উত্তোলিত করতে সাহায্য করে। এ ছাড়া এক্সটেনসর প্যাটাজি, সুপ্রাকোরাকয়ডিস প্রভৃতি পেশি উড্ডয়নে সাহায্য করে।
- বক্ষপেশিতে থাকা প্রচুর রক্তজালক ও পেশি প্রোটিন পেশিস্থ খাদ্যের জারণ ঘটিয়ে ATP উৎপন্ন করে, যা পাখিকে উড়তে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পাখির উড্ডয়নে সহায়ক অঙ্গগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment