এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ও কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ও কেন?
কোনো একটি পর্যায়ের বামদিক থেকে ডানদিকে যত যাওয়া যায় মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ এবং আকার ততই ক্রমশ কমতে থাকে। 18 নং শ্রেণির নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে আবার বাড়ে।
এই পর্যায়ের অন্তর্গত মৌলের পরমাণুগুলির ক্ষেত্রে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষপথ একই হয়। এক্ষেত্রে, পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন বৃদ্ধির সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসেও একটি করে প্রোটন বৃদ্ধি পায়। পর্যায় বরাবর মৌলগুলির সর্ববহিস্থ কক্ষপথ একই থাকে কিন্তু একটি করে প্রোটন বৃদ্ধির ফলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। যা নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব কমিয়ে দেয়। এই কারণের জন্য পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়।
পর্যায় বরাবর 18 নং শ্রেণির নিষ্ক্রিয় সংশ্লিষ্ট মৌলের আকার বাড়ার কারণ – পরবর্তী একটি ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে ইলেকট্রন-ইলেকট্রন বিকর্ষণ বল মোট নিউক্লিয় বল অপেক্ষা বেশি হয়। ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব বৃদ্ধি পায়।
| শ্রেণি → | 1 | 2 | 13 | 14 | 15 | 16 | 17 |
| পর্যায় (2) | Li | Be | B | C | N | O | F |
| পরমাণুর ব্যাসার্ধ (Å) | 1.52 | 0.89 | 0.8 | 0.77 | 0.70 | 0.66 | 0.64 |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ও কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment