এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে শ্রেণিগতভাবে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে শ্রেণিগতভাবে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো।
অথবা, পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়?
পর্যায়-সারণির যে-কোনো শ্রেণিতে ওপর থেকে নীচের দিকে নামলে মৌলগুলির পরমাণুর ব্যাসার্ধ ও আকার ক্রমশ বাড়তে থাকে।
ব্যাখ্যা –
কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে নামলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক এক করে নতুন মুখ্য শক্তিস্তরের আবির্ভাব হয়। বর্ধিত ইলেকট্রনসমূহ দ্বারা পূর্ববর্তী মুখ্য শক্তিস্তর পূর্ণ হওয়ার পর নতুন মুখ্য শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে। নতুন ইলেকট্রন কক্ষের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। ফলে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর শিথিল হতে থাকে, যার জন্য উপর থেকে নীচে একটি শ্রেণির মৌলসমূহের পরমাণুর আয়তন ও ব্যাসার্ধ বা আকার ক্রমশ বৃদ্ধি পায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে শ্রেণিগতভাবে মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment