পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলে

পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?

বাংলা তথা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের গুরুদায়িত্ব যে সকল শিক্ষাব্রতী স্বতোঃপ্রণোদিতভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন, স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার তাদের মধ্যে অগ্রগণ্য।

পাচাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ারের অবদান –

হেয়ারের শিক্ষা চিন্তা –

ডেভিড হেয়ারের শিক্ষাচিন্তার মূল বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ, স্বাধীনচিন্তা ও ধর্মনিরপেক্ষতা। নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী হয়েও শিক্ষার মধ্য দিয়ে খ্রিস্টধর্ম প্রচারের তিনি ঘোরতর বিরোধী ছিলেন। মাতৃভাষার উপর সমান গুরুত্ব দিয়েই পাশ্চাত্যের জ্ঞানালোক তিনি ভারতীয় ছাত্রদের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিলেন।

হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অবদান –

1817 খ্রিস্টাব্দে কলকাতায় যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, তার অন্যতম উদ্যোক্তা ছিলেন ডেভিড হেয়ার। তিনি এর পরিচালক সভারও অন্যতম সদস্য ছিলেন। হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকে বিতাড়িত করার উদ্যোগ নিলে একমাত্র তিনিই তার প্রতিবাদ জানান।

স্কুল সোসাইটি ও স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা –

ভারতীয় ছাত্রদের মধ্যে সুলভে বা বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্দেশ্যে তার উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’। কলকাতা এবং বাংলার বিভিন্ন স্থানে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা, পরিচালনা এবং সেগুলির উন্নতিকল্পে 1818 খ্রিস্টাব্দে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘স্কুল সোসাইটি’। তাঁর অপর উল্লেখযোগ্য কৃতিত্ব হল 1817 খ্রিস্টাব্দে পটলডাঙা অ্যাকাডেমি প্রতিষ্ঠা যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিতি পেয়েছে।

নারীশিক্ষা –

নারীশিক্ষা বিস্তারেও ডেভিড হেয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীশিক্ষার পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?” নিয়ে আলোচনা করেছি। এই “পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

আতুরি ডাইনির বাড়িতে অপু আর নীলুর কেমন অবস্থা হয়েছিল, তা নিজের ভাষায় লেখো।

‘সে শুষ্কমুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়েদের বাগানে পড়ন্ত আমগাছের গুঁড়ির উপর বসিয়া ছিল।’ – ‘সে’ কে? কে তাকে বসে থাকতে দেখেছিল? সে কেন এভাবে বসেছিল?

‘তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে।’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

‘আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত।’ – অপুর আকাশে ওড়ার ইচ্ছা কীভাবে জেগেছিল? সেই ইচ্ছার অবসান ঘটল কীভাবে?

‘বড়ো হইলে সে তামাকের দোকান করিবে।’ – কার ভাবনা? কার গল্প শুনে তার মনে এই ভাবনা? গল্পের বিষয়বস্তু কী ছিল?