এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো
পায়রার আকাশে ওড়ার বা খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকাগুলি নিচে আলোচনা করা হলো –
- ওজন হ্রাস – পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমাতে সাহায্য করে, ফলে এরা সহজে বাতাসে ভাসতে পারে।
- অক্সিজেনের সরবরাহ – ওড়ার সময় প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই সময় যে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, বায়ুথলিগুলি তার উৎসরূপে কাজ করে।
- দ্বিশ্বসন – বায়ুথলিগুলি পায়রাকে দ্বিশ্বসনে (Double respiration) সহায়তা করে।
- ভারসাম্য রক্ষা – বায়ুথলিগুলি পায়রার দেহের দু-পাশে সমভাবে সজ্জিত থাকায়, ওড়ার সময় এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো
পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার বিশেষ ভূমিকা রয়েছে –
- ডানায় রূপান্তর – বাতাসে ওড়ার জন্য পায়রার অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে।
- বায়ুগতিবিদ্যা (Aerodynamics) – পায়রার ডানার ওপরের তলটি উত্তল এবং নীচের তলটি অবতল। এই বিশেষ গঠনের কারণে ডানার সাহায্যে এরা খুব সহজেই বাতাসে ভেসে থাকতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা এবং ডানার ভূমিকা” — নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment