এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পর্বতারোহণে কোন্ কোন্ সমস্যা দেখা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পর্বতারোহণে কোন্ কোন্ সমস্যা দেখা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পর্বতারোহণে কোন্ কোন্ সমস্যা দেখা যায়?
অথবা, ক্রেভাস ও বার্গশ্রুণ্ড -এর কারণে পর্বতারোহণে সমস্যা হয় কেন?
পর্বতারোহণে সমস্যা পর্বতের বিভিন্ন ভূমিরূপ প্রাকৃতিক দুর্ঘটনা, আবহাওয়া ইত্যাদি অভিযাত্রীদের পক্ষে পর্বতারোহণে বিশেষ সমস্যার সৃষ্টি করে। যেমন –
হালকা তুষারাবৃত বার্গশ্রুন্ড ও ক্রেভাস –
পার্বত্য উপত্যকা দিয়ে যাওয়ার সময় বার্গশুন্ড ও ক্রেভাস উভয় অংশই হালকা তুষারাবৃত থাকে বলে দূর থেকে এদের অবস্থান বোঝা যায় না। ফলে পর্বত অভিযাত্রীদের কাছে এটি দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে।
হিমানী সম্প্রপাত –
তীব্র ঢালবিশিষ্ট পর্বতগাত্রগুলিতে শীত ও বসন্ত ঋতুতে হিমানী সম্প্রপাত ঘটে। এগুলি প্রবলবেগে নীচে নামে ফলে এর মুখে পড়লে অভিযাত্রীর জীবন সংশয় হয়।
তুষার ঝড় –
পার্বত্য অঞ্চলের তুষার ঝড় অভিযাত্রীদের বিপদের কারণ। হিমানী সম্প্রপাতের ফলে প্রবল গতিবেগ সম্পন্ন এক প্রকার বায়ুপ্রবাহেরও সৃষ্টি হয়। একে তুষার ঝড় বলে। এই বায়ুপ্রবাহের দ্বারাও অভিযাত্রীদের ক্ষয়ক্ষতি হয়।

প্রতিকূল আবহাওয়া –
পার্বত্য অঞ্চলে বেশিরভাগ সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে। কুয়াশা, বৃষ্টিপাত, ভগ্নশিলাস্তূপ সম্প্রপাত, শিলার পতন, হড়পাবান, মেঘভাঙা বৃষ্টিজনিত বন্যা ইত্যাদি নানা কারণে পবর্তারোহণে সমস্যা দেখা দেয়।
উপযুক্ত প্রশিক্ষণের অভাব –
এখনও পর্যন্ত নানা জায়গাতে পর্বতারোহণের ট্রেনিং দেওয়ার উপযুক্ত সংস্থা গড়ে ওঠেনি। কম সংখ্যক ট্রেনিং ইন্সটিটিউটের অবস্থাও তথৈবচ এবং সংস্থাগুলিতে উপযুক্ত পরিকাঠামোর অভাব দেখা যায়। এইসব কারণের জন্য পর্বতারোহণে আগ্রহী অভিযাত্রীগণ সমস্যায় পড়েছেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পর্বতারোহণে কোন্ কোন্ সমস্যা দেখা যায়?” নিয়ে আলোচনা করেছি। এই “পর্বতারোহণে কোন্ কোন্ সমস্যা দেখা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন