এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।
অথবা, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব –
সমগ্র পৃথিবীতে মানুষের দৈনন্দিন ক্রিয়াকলাপের জন্য উৎপাদিত বর্জ্যের পরিমাণ ক্রমশ বাড়ছে। এই বর্জ্য পরিবেশের বিভিন্ন উপাদানের (যেমন – মৃত্তিকা, জলাশয়, বায়ু) যেমন ক্ষতি করে, মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিসাধন করে। বর্জ্যের ক্ষতিরকারক প্রভাবগুলি হল –
মৃত্তিকার ওপর প্রভাব –
- আমাদের ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ যেমন – কীটনাশক, আগাছানাশক, ডিটারজেন্ট ইত্যাদি।
- কলকারখানা ও মোটরগাড়ি থেকে নির্গত দূষিত পদার্থ।
- প্লাস্টিক, পলিথিন, পলিব্যাগ, সিরিঞ্জ ও অন্যান্য প্লাস্টিক জাতীয় দ্রব্য মৃত্তিকাতে বিয়োজিত হয় না বলে দীর্ঘদিন ধরে মৃত্তিকাতে সঞ্চিত থাকে এবং মৃত্তিকা দূষিত করে। এগুলি থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক উপাদান জল, বায়ু, আলো চলাচলে বাধা দেয়। ফলে মৃত্তিকাস্থিত অণুজীব মারা যায় ও জীব বিবর্ধনের কারণে মনুষ্য ও অন্যান্য প্রাণীর ক্ষতি হয় এবং খাদ্যশৃঙ্খল বিপর্যস্ত হয়ে পড়ে।
বায়ুর ওপর প্রভাব –
দীর্ঘদিন খোলা স্থানে বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে তা পচে গিয়ে বায়ুকে দূষিত করে। মানুষের দেহ ও মনের অস্বস্তি বাড়িয়ে তোলে এবং সৌন্দর্য নষ্ট করে, যা জীবন বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। কলকারখানা থেকে নির্গত মারাত্মক ক্ষতিকারক গ্যাসগুলি প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ডেকে এনেছে।
জলের ওপর প্রভাব –
পৃথিবীর মহাসাগর, সাগর, হ্রদ, নদী প্রভৃতি স্থানে প্রচুর বর্জ্য জমার ফলে জল দূষিত হওয়ায় জলজ প্রাণীর অপমৃত্যু ঘটছে, তাদের প্রজনন বাধাপ্রাপ্ত হচ্ছে। বিভিন্ন ধরনের শৈবাল নষ্ট হচ্ছে। জলজ বাস্তুতন্ত্রের বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। অতিরিক্ত পরিমাণে প্লাস্টিকের ব্যবহার এবং যত্রতত্র তার নিক্ষেপের ফলে শহরাঞ্চলের হাইড্রেনগুলিতে প্লাস্টিকের সঞ্চয় ঘটছে। ফলে হাইড্রেনগুলির মুখ বুজে গিয়ে পয়ঃপ্রণালী ব্যাহত হচ্ছে। যার ফলে নর্দমার দূষিত জল মানুষ ও অন্যান্য প্রাণীদের দেহে বিভিন্ন রোগ সংক্রমণ ঘটাচ্ছে।
মানবস্বাস্থ্যের ওপর প্রভাব –
চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য উৎস থেকে নির্গত বর্জ্যগুলি যে সমস্ত রোগ ছড়াতে পারে তাদের মধ্যে প্রধান কয়েকটি হল – কৃমির প্রকোপ, ফুসফুসের রোগ, টিটেনাস, পেপটিক আলসার, হেপাটাইটিস, পেটের বিভিন্ন রোগ (আমাশয়, জন্ডিস), বিভিন্ন ধরনের চর্মরোগ, চোখের প্রদাহ, টাইফয়েড, ব্রংকাইটিস, এমফাইসিমা, ফ্লুরোসিস। DNA পরিবর্তন, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি। উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোসিস, নেক্রোসিস রোগ হয়, উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদনশীলতা হ্রাস ইত্যাদি। তেজস্ক্রিয় বর্জ্য মানবদেহে স্নায়ুর রোগ, পঙ্গুতা, বন্ধ্যাত্ব, ম্যালিগন্যান্ট টিউমারের মতো রোগ সৃষ্টি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment