এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণি কাকে বলে? পর্যায়-সারণির উপযোগিতা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণি কাকে বলে?
পর্যায় সারণি – মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে বিভিন্ন অনুভূমিক ও উল্লম্ব সারিতে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণি বলে।
পর্যায়-সারণির উপযোগিতা উল্লেখ করো।
পর্যায়-সারণির উপযোগিতা –
- পর্যায়-সারণিতে মৌলগুলির সুশৃঙ্খল শ্রেণিবিন্যাসের ফলে রসায়নশাস্ত্র অধ্যয়ন সহজ হয়েছে।
- পর্যায়-সারণি থেকে মৌলের ঘনত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, রাসায়নিক সক্রিয়তা, যোজ্যতা, জারণ-বিজারণ ক্ষমতা, ধাতব ও অধাতব ধর্ম, অক্সাইডের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়।
- পর্যায়-সারণির সাহায্যে মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে।
- পর্যায়-সারণির সাহায্যে নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়েছে এবং পরবর্তীকালে কয়েকটি নতুন মৌলের আবিষ্কার সম্ভব হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণি কাকে বলে? পর্যায়-সারণির উপযোগিতা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment