এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে মৌলের তড়িৎ-ঋণাত্মকতার পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায় সারণির পর্যায় বরাবর এবং শ্রেণি বরাবর তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে মৌলের তড়িৎ-ঋণাত্মকতার পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো।
অথবা, পর্যায় সারণির পর্যায় বরাবর এবং শ্রেণি বরাবর তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
তড়িৎ-ঋণাত্মকতা মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম।
পর্যায় বরাবর পরিবর্তন –
পর্যায় সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ বাড়তে থাকে।
ব্যাখ্যা –
কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে –
- নিউক্লিয়াসের আধান বাড়তে থাকে।
- পরমাণুর আকার বা ব্যাসার্ধ কমতে থাকে।
- তড়িৎ-ঋণাত্মকতা নিউক্লিয়াসের আধান বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। এর কারণ উচ্চ আধানবিশিষ্ট নিউক্লিয়াস ইলেকট্রন জোড়কে (shared pare of Electron) নিজের দিকে তীব্রভাবে আকর্ষণ করবে।
- পরমাণুর আকার যত ছোটো হয়, বন্ধন ইলেকট্রনের উপর (bonding electrons) নিউক্লিয়াসের আকর্ষণ তত বেড়ে যায়। সেইজন্য পরমাণুর আকার ছোটো হলে তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে। প্রত্যেক পর্যায়ের হ্যালোজেন মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়।
শ্রেণি বরাবর পরিবর্তন –
পর্যায় সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে।
ব্যাখ্যা –
শ্রেণি বরাবর উপর থেকে নীচে গেলে –
- পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়।
- পরমাণুর নিউক্লিয়াসের আধান বাড়তে থাকে।
- পরমাণুর আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাওয়ায় বন্ধন ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তাই শ্রেণি বরাবর ওপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়।
| পর্যায় | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| শ্রেণি (1) | 3Li | 11Na | 19K | 37Rb | 55Cs | 87Fr |
| আয়নীভবন বিভব (kJ/mol) | 520 | 496 | 425 | 410 | 380 | 370 |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে মৌলের তড়িৎ-ঋণাত্মকতার পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উল্লেখ করো। অথবা, পর্যায় সারণির পর্যায় বরাবর এবং শ্রেণি বরাবর তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment