এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার কাকে বলে? উদাহরণ দাও।
প্রাকৃতিক পলিমার –
প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে যে পলিমারগুলি পাওয়া যায় তাকে প্রাকৃতিক পলিমার বলে। যেমন – প্রাকৃতিক রবার, সেলুলোজ, স্টার্চ প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি।
কৃত্রিম পলিমার –
রসায়নাগারে কৃত্রিমভাবে যে পলিমার তৈরি করা হয় তাদের কৃত্রিম পলিমার বলে। যেমন – নাইলন, টেরিলিন, পলিথিন, টেফলন, পলিভিনাইল ক্লোরাইড (PVC) ইত্যাদি।
প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য কী?
প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য
| প্রাকৃতিক পলিমার | কৃত্রিম পলিমার |
| প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে যে পলিমারগুলি পাওয়া যায় তাকে প্রাকৃতিক পলিমার বলে। | রসায়নাগারে কৃত্রিমভাবে যে পলিমার তৈরি করা হয়, তাদের কৃত্রিম পলিমার বলে। |
| এগুলি সাধারণত বায়োডিগ্রেডেবল পলিমার। | এগুলি সাধারণত নন-বায়ো-ডিগ্রেডেবল পলিমার। |
| উদাহরণ – প্রাকৃতিক রবার, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন ইত্যাদি। | উদাহরণ – নাইলন, পলিথিন, টেফলন ইত্যাদি। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment