এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোজেন সালফাইড গ্যাসে হাইড্রোজেন এবং সালফার আছে কীভাবে প্রমাণ করবে। অথবা, প্রমাণ করো H₂S -এ সালফার আছে।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হাইড্রোজেন সালফাইড গ্যাসে হাইড্রোজেন এবং সালফার আছে কীভাবে প্রমাণ করবে।
অথবা, প্রমাণ করো H₂S -এ সালফার আছে।
হাইড্রোজেনের অস্তিত্ব – হাইড্রোজেন সালফাইড গ্যাসের মধ্যে এক টুকরো টিন রেখে উত্তপ্ত করলে একটি গন্ধহীন ও বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়। ওই গ্যাসের মধ্যে শিখাযুক্ত একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে পাটকাঠিটি নিভে যায় এবং গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে। গ্যাসটি জলার পর পাত্রের গায়ে যে বর্ণহীন তরল জমা হয় তার মধ্যে অনার্দ্র বর্ণহীন কপার সালফেট দিলে তার বর্ণ নীল হয়। এ থেকে প্রমাণ হয় যে তরলটি জল এবং হাইড্রোজেন সালফাইডের দহনের ফলে উৎপন্ন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসটি হাইড্রোজেন। সুতরাং হাইড্রোজেন সালফাইড গ্যাসে হাইড্রোজেন আছে।
Sn + H₂S → SnS + H₂
সালফারের অস্তিত্ব – হাইড্রোজেন সালফাইডপূর্ণ গ্যাসজারে একটি শিখাযুক্ত জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে পাটকাঠিটি নিভে যায় এবং গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে। এর ফলে গ্যাসজারের গায়ে হলুদ বর্ণের গুঁড়ো জমতে দেখা যায়। এই গুঁড়ো পদার্থটি কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয় এবং একে বাতাসে পোড়ালে পোড়া বারুদের গন্ধযুক্ত বর্ণহীন শ্বাসরোধী সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সুতরাং, এ থেকে বোঝা যায় যে হলুদ বর্ণের গুঁড়ো পদার্থটি সালফার। অতএব, হাইড্রোজেন সালফাইডে সালফার আছে।
2H₂S + O₂ → 2H₂O + 2S
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোজেন সালফাইড গ্যাসে হাইড্রোজেন এবং সালফার আছে কীভাবে প্রমাণ করবে। অথবা, প্রমাণ করো H₂S -এ সালফার আছে।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment