এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Pt তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO₄ -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে দ্রবণটি আম্লিক প্রকৃতির হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Pt তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO₄ -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে দ্রবণটি আম্লিক প্রকৃতির হয় কেন?
Pt তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ -এর জলীয় দ্রবণে তড়িৎপ্রবাহ চালনা করলে CuSO₄ -এর জলীয় দ্রবণে নিম্নলিখিত বিয়োজন হয়।
CuSO₄ → Cu²⁺ + SO₄²⁻; H₂O ⇌ H⁺ + OH⁻
এখন Cu²⁺ ও H⁺ উভয় আয়নই একই সঙ্গে ক্যাথোডে আকর্ষিত হয়। কিন্তু H⁺ আয়ন অপেক্ষা Cu²⁺ আয়ন কম তড়িৎ ধনাত্মকধর্মী, তাই H⁺ অপেক্ষা Cu²⁺ -এর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাও বেশি। Cu²⁺ ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব Cu-এ পরিণত হয় এবং ক্যাথোডে Cu-ধাতু জমা হয়।
আবার SO₄²⁻ ও OH⁻ উভয় আয়নই অ্যানোডে আকর্ষিত হয়। কিন্তু SO₄²⁻ আয়ন অপেক্ষা OH⁻-আয়নের অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হওয়ায় এটি অ্যানোডে গিয়ে প্রয়োজনীয় ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়। OH মূলকগুলি পরস্পর যুক্ত হয়ে H₂O ও O₂ -তে পরিণত হয়। সুতরাং দ্রবণে ক্যাটায়ন হিসেবে H⁺ ও অ্যানায়ন হিসেবে SO₄²⁻ উপস্থিত থাকায় দ্রবণে H₂SO₄ থেকে যায়, তাই দ্রবণ আম্লিক প্রকৃতির হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Pt তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO₄ -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে দ্রবণটি আম্লিক প্রকৃতির হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment