রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য কী? রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো? রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো
রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো

রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো?

রবিশস্য –

মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকালে প্রধানত জলসেচের ওপর নির্ভর করে যে ফসল উৎপাদন করা হয়, তাকে রবিশস্য বলে। যেমন – শীতকালে ভারতে গম চাষ।

জায়িদ শস্য –

শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে যে ফসল চাষ করা হয় এবং বর্ষার পূর্বে ফসল কাটা হয়, তাকে জায়িদ শস্য বলে। যেমন – তরমুজ, শশা প্রভৃতি।

খারিফ শস্য –

যে কৃষিকাজে গ্রীষ্মকাল থেকে শরৎকালের মধ্যে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ফসল ফলানো হয়, তাকে খারিফ শস্য বলে। যেমন – বর্ষা ঋতুতে আমন ধানের চাষ।

রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো।

রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

বিষয়রবিশস্যজায়িদ শস্যখারিফ শস্য
ধারণাশীতকালে বা মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় যে ফসল চাষ করা হয় তাকে রবিশস্য বলে।গ্রীষ্মকালে (বর্ষার আগমনের পূর্বে যে ফসল চাষ করা হয় তাকে বলে জায়িদ শস্য।বর্ষাকালে বা মৌসুমিবায়ুর আগমনের সঙ্গে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ শস্য বলে।
রোপণের সময়শীতের শুরুতে (অক্টোবর-নভেম্বর মাসে) রোপণ করা হয়।শীতের শেষে (ফেব্রুয়ারি-মার্চ মাসে) রোপণ করা হয়।বর্ষার শুরুতে (জুন-জুলাই মাসে) রোপণ করা হয়।
ফসল কাটার সময়বসন্তকালে (ফেব্রুয়ারি-মার্চ মাসে) ফসল তোলা হয়।বর্ষার পূর্বে (মে-জুন মাসে) ফসল তোলা হয়।শীতের শুরু (নভেম্বর-ডিসেম্বর মাসে) ফসল তোলা হয়।
আবহাওয়ার প্রকৃতিশীতল রৌদ্রপূর্ণ আবহাওয়ায় ফসল চাষ হয়।উষ্ণ-শুষ্ক আবহাওয়ায় ফসল চাষ হয়।উষ্ণ-আর্দ্র আবহাওয়ার ফসল চাষ হয়।
বৃষ্টিপাতের ওপর নির্ভরশীলতারবিশস্য চাষ পশ্চিমি ঝঞ্ঝার বৃষ্টির ওপর নির্ভরশীল।জায়িদ শস্য চাষ কালবৈশাখীর বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।খারিফ শস্য চাষ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টির ওপর নির্ভরশীল।
জলসেচের প্রয়োজনীয়তারবিশস্য চাষে জলসেচের প্রয়োজন হয়।জায়িদ শস্যের চাষ জলসেচের ওপর আংশিক নির্ভরশীল।খারিফ শস্যের চাষ জলসেচের ওপর নির্ভর নয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো? রবিশস্য, জায়িদ শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর