এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রাসায়নিক সমীকরণ কাকে বলে?
বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে।
রাসায়নিক সমীকরণের উদাহরণ – হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক হল হাইড্রোজেন ও ক্লোরিন এবং বিক্রিয়াজাত পদার্থ হল হাইড্রোজেন ক্লোরাইড। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ হল
\(H_2+Cl_2\rightarrow2HCl\)
রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা কী?
রাসায়নিক সমীকরণ থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায় না –
- বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি ভৌত অবস্থার (কঠিন, তরল বা গ্যাসীয়) কথা জানা যায় না।
- বিক্রিয়াটি ঘটার জন্য বাইরে থেকে কোনো চাপ, তাপ, অনুঘটকের ব্যবহার হয়েছে কিনা তা জানা যায় না।
- বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী তা জানা যায় না।
- বিক্রিয়াটি একমুখী না উভয়মুখী তা জানা যায় না।
- বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন তা জানা যায় না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment