এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রসেমতানে কী এর বৈশিষ্ট্য লিখো। রসেমতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “রসেমতানে কী এর বৈশিষ্ট্য লিখো। রসেমতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রসেমতানে কী এর বৈশিষ্ট্য লিখো।
রসেমতানে –
সুউচ্চ পার্বত্য অঞ্চলে, মেরু অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে হিমবাহ তার প্রবাহ পথে কোনো শিলা খন্ডকে ঢিবির আকারে উঁচু হয়ে অবস্থান করতে দেখলে, সেখানে ক্ষয়কার্য করে। সেই ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের একটা দিক অবঘর্ষ প্রক্রিয়ায় শিলা খন্ডটি মসৃণ হয়ে যায়, আর তার বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ায় এবড়োখেবড়ো বা অমসৃণ ধরনের ভূমিরূপ তৈরী হয়। এই পুরো ভূমিরূপটিকে দেখতে হয় একটা ঢিবির মতো। এই ভূমিরূপটিকেই বলে রসেমতানে।
রসেমতানের বৈশিষ্ট্য –
- রসেমতানে উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয়।
- রসেমতানে কঠিন শিলাস্তর দিয়ে গঠিত হয়।
- রসেমতানে এককভাবে অবস্থান করে।
- রসেমতানের প্রতিবাত অংশ হয় মসৃণ এবং এর অনুবাত অংশ অমসৃণ হয়।
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপ গঠিত হয়।
রসেমতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?
পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রবাহ পথে কোনো কঠিন প্রস্তরখণ্ড বা শিলাখন্ড অবস্থান করলে শিলাখণ্ডের প্রতিবাত ঢালে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কাজ হয়। হিমবাহ মধ্যস্থ নুড়ি, শিলাখন্ড, পাথর প্রভৃতি প্রতিবাত অংশকে ক্ষয় করে মসৃণ করে। কিন্তু শিলাখণ্ডের বিপরীত বা অনুবাত ঢালে হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে শিলার ওপর চাপ সৃষ্টি করে ফাটল তৈরি করে ও আবহবিকারের জন্য চূর্ণবিচূর্ণ হয়। তাই অনুবাত ঢালটি অমসৃণ ও বন্ধুর হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রসেমতানে কী এর বৈশিষ্ট্য লিখো। রসেমতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “রসেমতানে কী এর বৈশিষ্ট্য লিখো। রসেমতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment