সিফ বালিয়াড়ি কাকে বলে? সিফ বালিয়াড়ির উৎপত্তি ও বৈশিষ্ট্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সিফ বালিয়াড়ি কাকে বলে? সিফ বালিয়াড়ির উৎপত্তি ও বৈশিষ্ট্য” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সিফ বালিয়াড়ি কাকে বলে? সিফ বালিয়াড়ির উৎপত্তি ও বৈশিষ্ট্য” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সিফ বালিয়াড়ি সম্পর্কে টীকা লেখো।
সিফ বালিয়াড়ি সম্পর্কে টীকা লেখো।

সিফ বালিয়াড়ি সম্পর্কে টীকা লেখো।

সংজ্ঞা –

আরবি শব্দ সিফ্ (Seif) কথার অর্থ সোজা তরবারি। বায়ুর প্রবাহপথের সমান্তরালে গঠিত দীর্ঘ বালির শৈলশিরাকে সিফ্ বালিয়াড়ি বলে।

উৎপত্তি –

ভূবিজ্ঞানী ব্যাগনল্ডের মতে, বার্খান থেকে সিফ্ বালিয়াড়ির উৎপত্তি হয়। মরু অঞ্চলে প্রধান বায়ুপ্রবাহের সঙ্গে ঋতুভেদে তির্যকভাবে বায়ু প্রবাহিত হলে বার্খানে শিং -এর সৃষ্টি হয় এবং শিং আরও প্রসারিত হয়ে সিফ বালিয়াড়ি গঠন করে।

সিফ বালিয়াড়ি
সিফ বালিয়াড়ি

বৈশিষ্ট্য –

  • সিফ্ বালিয়াড়ি দৈর্ঘ্যে 100-150 কিমি হতে পারে ও উচ্চতা গড়ে কয়েকশো মিটার হতে পারে।
  • এই বালিয়াড়ির শীর্ষ তীক্ষ্ম করাতের দাঁতের মতো উঁচু-নীচু হয়।
  • দুটি বালিয়াড়ির মাঝে বালিবাহিন ভূমি হামাদা দেখা যায়।
  • সিফ্ বালিয়াড়ির দুপার্শ্বে ভূমি সংলগ্ন অংশের ঢাল প্রায় 20° মতো হয়।
  • সিফ্ বালিয়াড়ি সাধারণত সূক্ষ্ম দানার বালুকণা দ্বারা গঠিত যা অতি সহজেই বায়ু দ্বারা অন্যত্র স্থানান্তরিত হতে পারে।

উদাহরণ – সাহারা, থর, কালাহারি মরুভূমিতে অসংখ্য সিফ্ বালিয়াড়ি দেখা যায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সিফ বালিয়াড়ি সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “সিফ বালিয়াড়ি সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাইক্রোপ্রোপাগেশনের তাৎপর্য ও উদাহরণ দাও।

অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির পর্যায়

অষ্টম শ্রেণী বাংলা – বনভোজনের ব্যাপার – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর